রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বন্দর নগরী চট্টগ্রামে ঈদের প্রধান জামাত নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদে অনুষ্ঠিত হবে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বন্দর নগরী চট্টগ্রামে ঈদের প্রধান জামাত নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

ডেক্স নিউজঃ- সিএমপি মিডিয়া

এছাড়া আন্দরকিল্লা শাহী জামে মসজিদসহ বিভিন্ন মসজিদ এবং ঈদগাহে বিপুল উৎসাহ উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মহানগরীর ঈদ জামাতসমূহের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ০৪ (চার) স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঈদ জামাতের নিরাপত্তা নির্বিঘ্ন করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ এবং নির্দেশনা প্রদান করা হয়েছেঃ

১) চট্টগ্রাম মহানগরীর ঈদ জামাতে জায়নামাজ ও ছাতা ব্যতীত অন্য কিছু বহন না করতে সম্মানিত মুসল্লীদের উৎসাহিত করা হচ্ছে।

২) ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি ডিবি টিম, সাদা পোশাকে পুলিশ সহ সোয়াট টিম মোতায়েন করা হবে।

৩) গুরুত্বপূর্ণ মসজিদ এবং ঈদগাহ সমূহ সিসিটিভি ক্যামেরা দ্বারা সার্বক্ষনিক এবং নিবিড় মনিটরিংয়ের আওতায় থাকবে।

৪) ঈদ জামাত উপলক্ষে সিএমপি’র প্রধান কন্ট্রোল রুম ছাড়াও জমিয়াতুল ফালাহ জামে মসজিদ সংলগ্ন পুলিশ টহল পার্টি ঈদ জামাতের নিরাপত্তার বিষয়টি সার্বিকভাবে দেখভাল করবে।

৫) চট্টগ্রাম মহানগরীর গুরুত্বপূর্ণ মসজিদ এবং ঈদগাহসমূহে আর্চওয়ে গেইট এবং হ্যান্ড মেটাল ডিটেক্টরের সাহায্যে তল্লাশির মাধ্যমে মুসল্লিদের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে।

নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকল্পে ঈদ জামাতের মুসল্লীদের প্রতি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ উপস্থাপিত বিষয়গুলো মেনে চলার জন্য সনির্বন্ধ অনুরোধ জ্ঞাপন করছে।

ঈদ মোবারক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com