রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

ঝিকরগাছায় ৪পিচ স্বর্ণের বারসহ ২জন আটক

ঝিকরগাছায় ৪পিচ স্বর্ণের বারসহ ২জন আটক

মিজানুর রহমান যশোর জেলা প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় ৮৮২.৩০ গ্রাম ওজনের ৪পিচ স্বর্ণের বার, একটি টিভিএস লাল রংয়ের মোটরসাইকেল সহ ২জনকে আটক করেছে ডিবি পুলিশ। আটক কৃতরা হলো, নড়াইল জেলার লোহাগড়া এলাকার জামিরুল আওয়ালের ছেলে মহিবুল (৩৮) ও বেনাপোল ঘিভা গ্রামের শহিদুল ইসলামের ছেলে আল আমিন (৩৫)। খবর পেয়ে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল আলম, নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার নাহিয়ান ও ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত ঘটনাস্থল পরিদর্শন করেন।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে যশোর ডিবি পুলিশের ওসি রুপন কুমারের নেতৃত্বে বুধবার দুপুরে ঝিকরগাছা বাজার থেকে আল আমিনকে আটক করা হয়। তার দেয়া তথ্যমতে রাজধানী ঢাকা থেকে মোটরসাইকেল যোগে নিয়ে আসা ৪পিচ স্বর্ণের বারসহ যশোর-বেনাপোল মহাসড়কের কীর্তিপুর মোড় নামকস্থান থেকে মহিবুলকে আটক করে ডিবি। রাজধানী পল্টন এলাকা থেকে মিজানুর রহমান নামের এক ব্যক্তির মাধ্যমে প্রতিপিচ স্বর্ণেরবার বহনবাবদ ২ হাজার টাকা হারে ঝিকরগাছা বাজারে আল আমিনের নিকট এই স্বর্ণের বারগুলো হস্তানন্তরের কথা ছিল বলে আটক মহিবুল জানিয়েছে। এছাড়া ঝিকরগাছা থেকে উক্ত স্বর্ণেরবার গুলো সিমান্ত পথে ভারতে নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌছে দিলে আল আমিন আড়াই হাজার টাকা পায় বলে জানায়। প্রতিমাসে তারা দুজন ৮থেকে ১০বার এই মহাসড়ক দিয়ে স্বর্ণের বার আদান প্রদান করে বলেও আটকৃতরা স্বীকার করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com