রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

যাত্রী বেশে পাঠাও চালকের মোটরসাইকেল, মোবাইল ও নগদ টাকা ছিনতাই গ্রেফতার -২

যাত্রী বেশে পাঠাও চালকের মোটরসাইকেল, মোবাইল ও নগদ টাকা ছিনতাই

ডেক্স নিউজঃ- সিএমপি মিডিয়া 

আকবরশাহ থানা পুলিশের অভিযানে ০২ ছিনতাইকারী গ্রেফতার, ছিনতাইকৃত মোটরসাইকেল, মোবাইল ও নগদ টাকা উদ্ধারঃ
গতকাল ২৬/০১/২০২৩ খ্রিঃ রাত অনুমান ০২.৪০ ঘটিকার দিকে রাইড শেয়ারিং আপ পাঠাও এর মোটরসাইকেল চালক আকতার উদ্দিন যাত্রীর জন্য অপেক্ষমান ছিলেন নগরীর একেখান গেইটে। ঐ সময় ২৪/২৫ বছরের বয়সী এক যুবক ৮০ টাকা ভাড়ায় তাকে নিয়ে যায় আকবরশাহ্ থানাধীন কর্ণেল জোন্স রোডের ভিতরে রেললাইন সংলগ্ন নির্জন অন্ধকার স্থানে। রাত প্রায় ০৩.০০ ঘটিকার দিকে সেখানে পৌঁছে যাত্রী বেশে পাঠাও চালকের মোটরসাইকেলে থাকা যুবক মোটরসাইকেল থেকে নেমে চালকের নিকট থেকে মোটরসাইকেল কেড়ে নেয়ার চেষ্টা করে। তখন তার সাথে যুক্ত হয় অজ্ঞাতনামা আরো ০৩ জন যুবক। অজ্ঞাতনামা ঐ ০৪ জন ছিনতাইকারী পাঠাও চালককে মারধর করে তার DISCOVER 150 CC মোটরসাইকেল, একটি OPPO মোবাইল সেট ও নগদ ৯৫০ টাকা ছিনতাই করে নিয়ে যায়। উক্ত ঘটনায় আকবরশাহ্ থানায় মামলা নং-২৬, তারিখ- ২৭/০১/২০২৩ খ্রিঃ, ধারা-৩৯৪ পেনাল কোড রুজু হয়।

মামলা রুজুর পর তদন্তকারী কর্মকর্তা সহ আকবরশাহ্ থানার একটি টিম অভিযান পরিচালনা করে অদ্য ২৭/০১/২০২৩ খ্রিঃ সকালবেলা আকবরশাহ্ থানাধীন কর্ণেল জোন্স রোড এলাকা হতে মামলার ঘটনায় নেতৃত্বদানকারী, সরাসরি জড়িত আসামী ফেরদৌস মাহমুদ ইমন (২৪), পিতা-রবিউল হোসেন, সাং-উত্তর কাট্টলী, আলী চাঁদ বাড়ী ও সাদ্দাম হোসেন @ জসিম (৩২), পিতা- মোঃ আলী আক্কাস, সাং-উত্তর কাট্টলী, থানা-আকবরশাহ্, চট্টগ্রাম’দের গ্রেফতার করে এবং গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ছিনতাইকৃত DISCOVER 150 CC মোটরসাইকেল, OPPO মোবাইল সেট ও নগদ ৫০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী ফেরদৌস মাহমুদ ইমনের নামে নগরীর আকবরশাহ্ ও পাহাড়তলী থানায় ০২টি ছিনতাই, ০২টি অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, ছিনতাইয়ের চেষ্টা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন সহ বিভিন্ন অভিযোগে মোট ০৭টি মামলা রয়েছে।

আকবরশাহ্ থানায় রুজুকৃত মামালায় আসামীদ্বয়’দের অদ্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com