রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

নাটোরের গুরুদাসপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দোষীদের আটক ও এসিল্যান্ড এবং ওসি’র প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নাটোরের গুরুদাসপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দোষীদের আটক ও এসিল্যান্ড এবং ওসি’র প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

হাসান আলী সোহেল নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে কৃষি জমিতে অবৈধ পুকুর খননে সংবাদ সংগ্রহের জের ধরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দোষীদের আটক ও এসিল্যান্ড এবং ওসি’র প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার সাংবাদিকবৃন্দ।
আজ বৃহস্পতিবার দুপুরে গুরুদাসপুর থানা এলাকায় শাপলা চত্বরে উপজেলা সাংবাদিকদের আয়োজনে ওই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনকালে বক্তব্য রাখেন গুরুদাসপুর প্রেসক্লাবের সভাপতি যুগান্তর পত্রিকার প্রতিনিধি দিল মোহাম্মদ, সাধারণ সম্পাদক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি মাজেম আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহনা টিভির প্রতিনিধি মিজানুর রহমান, চলনবিল প্রেসক্লাবের সভাপতি কালের কন্ঠ প্রতিনিধি আক্কাছ আলী,বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি যুগান্তর পত্রিকার প্রতিনিধি অহিদুল ইসলামসহ সাংবাদিকবৃন্দ।

এ সময় বক্তারা সমকাল পত্রিকার প্রতিনিধি নাজমুল হাসানসহ সকল সাংবাদিকদের ওপর হামলাকারী অবৈধ পুকুর খননকারী সন্ত্রাসী নান্নু মোল্লাসহ তার সহযোগীদের ৭২ঘন্টার মধ্যে আটক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল ও ওসি আব্দুল মতিনের প্রত্যাহারের দাবি করেন। অন্যথায় কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেন তাঁরা। এ মানববন্ধনে সাংবাদিকবৃন্দ ছাড়াও নানা শ্রেীণপেশার মানুষ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য গতকাল বুধবার সন্ধ্যার দিকে উপজেলা এসিল্যান্ড ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে থানা ও উপজেলা প্রশাসন পুকুর খনন কাজে ব্যবহৃত একটি এক্সেকেভেটর জব্দ করেন নান্নু মোল্লার পুকুরের পাশ থেকে। খবর পেয়ে সংবাদ সংগ্রহে যান গুরুদাসপুর প্রেসক্লাবের ৮ থেকে ১০ জন সাংবাদিক। ফসলি জমি নষ্ট করে অবৈধ পুকুর খননের সংবাদ প্রকাশের জের ধরে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দুর্গাপুর সুইজগেট মসজিদের কাছে সাংবাদিকদের ওপর হামলা চালায় অবৈধ পুকুর খননকারী চক্রের সন্ত্রাসী বাহিনী।
হামলায় গুরুতর আহত হন দৈনিক সমকালের গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি নাজমুল হাসান। আহত নাজমুলকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com