শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ৩ জন সহযোগী গ্রেফতার কোতোয়ালি থানার সফল অভিযান সিআরবিতে হালিমের লটারির নামে জুয়ার ব্যাবসা গুড়িয়ে দিল ওসি আফতাব উদ্দিন জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সাপ্লাই চেইন ও বাংকারিং প্রসংগে চেয়ারম্যান, চবক এর সভাপতিত্বে চট্টগ্রাম বন্দরে সভা অনুষ্ঠিত

ফুলতলা থানা এলাকা থেকে অস্ত্র ও মাদক সহ তিন জনকে গ্রেপ্তার করেছে RAB -6

 

ফুলতলা থানা এলাকা থেকে অস্ত্র ও মাদক সহ তিন জনকে গ্রেপ্তার করেছে RAB -6

নিউজ ডেক্সঃ-

খুলনার ফুলতলায় অস্ত্র ও গোলাবারুদসহ অভয়নগরের তিনজন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৬) সদস্যরা। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার দামোদর গ্রামস্থ এ্যাডভোকেট ফিরোজ কবির এর বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- যশোরের অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের মোঃ হান্নান শেখের ছেলে মোঃ সুমন @ শুক্কুর (১৯), একই এলাকার মোঃ শামীম মোল্লার ছেলে মোঃ আলামিন মোল্লা (২০) ও একই উপজেলার গোয়াখোলা গ্রামের মোঃ আইয়ুব বিশ্বাসের ছেলে মোঃ আশরাফুল ইসলাম শান্ত (২৩)।

র‌্যাব-৬ সূত্র জানায়, মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে র‌্যাব-৬, খুলনা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, ফুলতলা থানাধীন দামোদর গ্রামস্থ এ্যাডভোকেট ফিরোজ কবির এর বাড়ির সামনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় চলছে।

এসময় আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ওই তিনজনকে আটক করে। অতঃপর তাদের দেহ তল্লাশি করে ১টি দেশীয় তৈরী পাইপগান, ২ রাউন্ড পাইপগানের তাজা কার্তুজ ও ২৫০ পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে গোপনে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ এবং মাদকদ্রব্য নিজ দখলে রেখে বিভিন্ন অবৈধ কাজ করে আসছে।

পরবর্তীতে আসামীদেরকে অবৈধ অস্ত্র গোলাবারুদ এবং মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখায় খুলনা জেলার ফুলতলা থানায় পৃথক মামলা রূজু প্রক্রিয়াধীন রয়েছে

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com