মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
ডেক্স নিউজ ঃ- চট্টগ্রাম ১৮ই আগস্ট ২০২৬ ইং
হালিশহর থানার অফিসার ইনচার্জ কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন এর নেতৃত্বে এসআই/দেলোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় থানা এলাকায় লিমা ৪২ ডিউটি এবং থানা এলাকায় অভিযান-৪২ ডিউটিতে নিয়াজিত অফিসারদের সহায়তায় অভিযান পরিচালনা করে ১৭/০৮/২০২৬ইং তারিখে, ২.১৫ টার সময় হালিশহর থানাধীন বড়পুল বাদশা মিয়া ব্রিকফিল্ড, জয়নাল জমিদার এর ভাড়াঘরের সামনে হইতে আসামী হাজেরা আক্তার টুনি (২৫) নুর নাহার প্রকাশ ঝিল্লি (৪৫) দেরকে ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে হালিশহর থানার মামলা নং- ০৯, তারিখ: ১৭/০৮/২০২৬ খ্রিঃ, ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণীর ১৯(খ)/৪১ মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।