শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড এক কন্টেনিয়ার মদ ও এক কন্টেনিয়ার সিগারেট খালাসের চেষ্টাকারী চক্রের ১ জন সদস্য গ্রেফতার। পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বন্দর কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চট্টগ্রামের সদরঘাটে দিনের আলোতে তাণ্ডব: ৬০-৭০ জনের সংঘবদ্ধ হামলা-লুটপাটের অভিযোগ, অন্তঃসত্ত্বা নারীসহ আহত একাধিক হালি শহরে রং মিস্ত্রির আড়ালে আলমের চুরির বানিজ্য অভয়নগরে ইউনিয়ন বিএনপির নেতা এবং নওয়াপাড়ায় ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন,সদস্য সচিব তুষার মুজিব আইএমও আন্তর্জাতিক বীরত্ব পুরস্কারের জন্য মনোনীত হলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পাইলট ক্যাপ্টেন আসিফ আহমেদ হালিশহরে ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে ‘ভাইরাল মঞ্জু’ আটক

মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

module:0facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসি।

নিজস্ব প্রতিবেদক ঃ-  চট্টগ্রাম বন্দর থেকে ২৩ শে জুলাই ২০২৬ ইং

বন্দর নগরীর চট্টগ্রামের ৩৭ নং ওয়ার্ড টোল প্লাজা রোড এবং এছাক ডিপো ও জরিনা কলেজের সামনে নির্ধারিত মসজিদের জায়গা দখল করে দির্ঘ্যদিন ধরে পতিতালয়ের ব্যবসা পরিচালিত হয়ে আসছিল, কিন্তু কোন ভাবেই তাদেরকে উৎখাত করা সম্ভব হচ্ছিল না, যে কারনে এলাকাবাসী, সুশীল সমাজ, এলাকার সমাজ কমিটি, মাদ্রাসা ও মসজিদ কমিটি, ছাত্র সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ও চট্টগ্রাম ট্রাক কভার ভ্যান শ্রমিক ইউনিয়ন, ও এলাকার সর্বস্তরের জনগণের সহযোগিতায় পতিতালয় উচ্ছেদ অভিযান পরিচালনা করে ৩টি পতিতালয় ভেঙ্গে আগুন লাগিয়ে দিয়ে মানববন্ধন করেছেন। 

এসময়ে শ্রমিকদলের নেতা মোঃ মহিউদ্দিন, যুবদলের নেতা মাহাবুব, যুবদল নেতা ইয়াসিন আরাফাত, আজগর,৩৭ নং সেচ্ছাসেবক দলের সদস্য মোঃ রিফাত, জহিরুল ইসলাম রাকিব, ৩৭ নং সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, এবং ট্রাক কভারভ্যান শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক মোঃ জামাল উদ্দিন,কার্যকরী সদস্য মোঃ সাজু,মোঃ রুবেল,
মোঃ রাকিব, সহ কয়েকশত লোক মানববন্ধন করে, এবং এলাকার ভিতরে প্রকাশ্যে পতিতালয় পরিচালনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

এসময়ে নেতৃবৃন্দরা বলেন,
চতুর্পাশে কলেজ, স্কুল, মাদ্রাসা, চার পাঁচটি মসজিদ, এবং ট্রাক কভারভ্যান স্টান্ড, সহ বন্দরের মালামাল লোড আনলোড করার, শত-শত ড্রাইভার, হেলফারদের আনাগোনা, এর ভিতরে, দেহ ব্যাবসায়ী শ্রাবন্তী, পারভীন, ও শাপলা হিজড়ারা ৩ টি পতিতালয় পরিচালনা করে কেমনে,,?

এসময়ে নেতৃবৃন্দরা আরো বলেন, চট্টগ্রাম ডিসি বন্দরের অফিস থেকে মাত্র ৩শো গজ দুরে ও বন্দর থানা থেকে ৫ শো গজ দুরে এই দেহ ব্যাবসায়ীরা সরাসরি রাস্তার পাশে রুপসি নারীদের সাজিয়ে রেখে সরাসরি দেহ ব্যবসা পরিচালনা আমাদের জন্য সমাজের জন্য লজ্জার।

কলেজে যাওয়ার আসার পথে ছাত্র ছাত্রীরা মুখ ডেকে যাতায়াত করে,স্কুলের ছোট ছোট কোমলমতি শিশুরা জিজ্ঞাসা করে বাবা মায়ের কাছে এরা কারা বাবা এখানে কেন সেজেগুজে বসে থাকে?
জরিনা কলেজের কয়েকজন ছাত্র বলেন, আমরা কলেজে যাওয়ার আসার সময় দেখি তারা বিভিন্ন লোকদের সাথে টানাটানি করে নগ্ন অবস্থায় বসে থাকে, আমাদের কে দেখলে বিভিন্ন রকমের খারাপ ইঙ্গিত করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাবা বলেন, আমার ছেলে নবম শ্রেণির ছাত্র সে বিভিন্ন লোকদের কাছ থেকে শুনে কৌতুহলী হয়ে সেখানে যায় দেখতে, পরে আমার সাথে দেখা হয়, ছেলে লজ্জায় বাড়িতে আসেনি অনেকদিন, এটা কাকে বলবো,?

মসজিদে নামাজ আদায় করা মুসল্লীরা টুপি দিয়ে মুখ ডেকে মসজিদে নামাজ আদায় করে। জরিনা কলেজের মেইন গেটের পাশে, ব্যাক্তি মালিকানা জায়গায় ৮টি রুম ভাড়া নিয়ে সেখানেই রাখে মেয়েদেরকে, যার বহু ভিডিও ফুটেজ দেখান এলাকাবাসী।

চট্টগ্রাম বন্দরের সিপিআর গেটে লোড-আনলোড করা ড্রাইভার ও হেলপাররা সিরিয়ালে গাড়ি রেখে দাড়ালে তাদের টানাটানি করে ভিতরে নিয়ে যায় এবং তাদেরকে অনেক সময় উলঙ্গ করে ব্লাকমেইল করে, টাকা, মোবাইল, ও গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স কবজা করে নিয়ে নেয়, লজ্জায় কেউ মুখ খুলতে পারেনা,

গফুর নামের একজন ড্রাইভার বলেন, আমার হেলপার চা খাওয়ার জন্য ঐ ঘরে ডুকে না যেনে, পরে তাকে পিছনের রুমে নিয়ে যেয়ে কয়েকটা মেয়ে দিয়ে উলঙ্গ করে ছবি তুলে ও ভিডিও করে ১০ হাজার টাকা দাবি করে, লজ্জায় কাউকে কিছু বলতে না পেরে সম্মান বাচানোর জন্য মালিকের চালানের ৫ হাজার টাকা দিয়ে ছুটে আসি।

এভাবেই চলছিল শ্রাবন্তী হিজড়া, পারভীন, ও শাপলা হিজড়াদের পতিতালয়।
এলাকাবাসী আরো অনেক লোমহর্ষক কাহিনি তুলে ধরেন, এলাকাবাসী সুশীল সমাজ, ছাত্র সমাজ, ট্রাক কভার ভ্যান শ্রমিক ইউনিয়ন, মসজিদ কমিটি, ও সর্বস্তরের জনগণ মানববন্ধনে বলেন,
আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি, আমাদের চারিপাশে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, এখানে কোন পতিতালয়ের জায়গা না, দয়া করে আমাদের সমাজটাকে পরিছন্ন রাখতে আপনারা সহযোগিতা করুন, সন্তানদেরকে মানুষ করে তুলতে দিন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com