মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রতিবন্ধী ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু।

 

ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রতিবন্ধী ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ আব্দুল হালিম মোল্যা (৩৮) নামে এক প্রতিবন্ধী ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এ ঘটনা ঘটেছে সোমবার বেলা ১টায় ফুলতলার তাজপুর গ্রামে। তিনি মৃতঃ নয়ন মোল্যার পুত্র।

এলাকাবাসি জানায়, বেলা ১টায় ভ্যান চালিয়ে ফুলতলা টেলিফোন এক্সচেঞ্জের পিছনে ভাড়ার বাসায় (মুদি দোকানদার হাসানের মালিকানাধিন) এসে ভ্যানে চার্জ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত তাকে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎস্যক তাকে মৃতঃ ঘোষনা করেন। বাদ মাগরিব জানাযা শেষে উপজেলা সরকারি গোরস্থানে দাফন সম্পন্ন হয়। নিহত হালিম মোল্যা শারিরীক প্রতিবন্ধী হলেও তিনি ছিলেন কর্মঠ এবং ভ্যান চালিয়ে পারিবারিক ব্যয় নির্বাহ করতেন। তার কন্যা সুরাইয়া (১৪) ফুলতলা রি-ইউনিয়ন স্কুলের ৮ম শ্রেনিতে এবং পুত্র ইমন মোল্যা (১০) গিলাতলা মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com