বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ৩ জন সহযোগী গ্রেফতার কোতোয়ালি থানার সফল অভিযান সিআরবিতে হালিমের লটারির নামে জুয়ার ব্যাবসা গুড়িয়ে দিল ওসি আফতাব উদ্দিন জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সাপ্লাই চেইন ও বাংকারিং প্রসংগে চেয়ারম্যান, চবক এর সভাপতিত্বে চট্টগ্রাম বন্দরে সভা অনুষ্ঠিত

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা।

module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: 32768; ?cct_value: 0; ?AI_Scene: (13, -1); ?aec_lux: 0.0; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: 32768; cct_value: 0; AI_Scene: (13, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা।

মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম ব্যুরো প্রধান 

নতুন ২টি বান্ধ ক্যারিয়ার জাহাজ ক্রয়

বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) কর্তৃক এমভি বাংলার প্রগতি ও এমভি বাংলার নবযাত্রা নামক নতুন জাহাজ দুটির যথাক্রমে ২৩ অক্টোবর ২০২৫ ও ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে চীনা শিপইয়ার্ড (Jingjiang Nanyang Shipbuilding Co., Ltd)-এ ডেলিভারি গ্রহণ করা হয়েছে। এ সময়ে ক্রেতার পক্ষে বিএসসি এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ অন্যান্য কর্মকর্তাগণের উপস্থিতিতে শিপইয়ার্ড হতে জাহাজ দুটি বুঝে নেয়া হয়। উক্ত অনুষ্ঠানে ক্লাসিফিকেশন সোসাইটি, বায়ার সুপারভাইজার, জাহাজের মাস্টার, চিফ ইঞ্জিনিয়ার, নাবিকগণসহ বিভিন্ন স্টেকহোল্ডার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বর্তমানে জাহাজসমূহ আন্তর্জাতিক সমুদ্রপথে চলাচল করছে, এর মধ্যে এমভি বাংলার প্রগতি (Gdańsk, Poland) এবং এমভি বাংলার নবযাত্রা (সিঙ্গাপুর)-এ অবস্থান করছে। জাহাজসমূহ গড়ে দৈনিক প্রায় ২০ হাজার মার্কিন ডলার বা আনুমানিক ২৫ লক্ষ টাকায় ভাড়ায় (চার্টারে) নিয়োজিত রয়েছে। উল্লেখ্য, সংযোজনের পর হতে অদ্যাবধি জাহাজ দুটি থেকে আনুমানিক ৫০ কোটি টাকা আয় হয়েছে।

জাহাজ দুটি সংগ্রহের লক্ষ্যে সরকার প্রধান কর্তৃক সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সুপারিশ ১৭আগস্ট ২০২৫ তারিখে সদয় অনুমোদনের প্রেক্ষিতে গত ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বিএসসি ও সরবরাহকারী/বিক্রেতা প্রতিষ্ঠান (Hellenic Dry Bulk Ventures LLC)-এর মধ্যে জাহাজ সরবরাহ চুক্তি স্বাক্ষরিত হয়। উল্লেখ্য, নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক প্রকল্পটি জুন ২০২৫ থেকে জুন ২০২৭ পর্যন্ত মেয়াদকালে বাস্তবায়নের জন্য ডিপিপি গত ০৩ জুন ২০২৫ তারিখে অনুমোদিত হয় এবং অনুমোদন মোতাবেক এর প্রাক্কলিত ব্যয় ১,১৬,২৯৬.২৪ লক্ষ টাকা। ইতঃপূর্বে, জাহাজ ক্রয়ের জন্য গত ০৪ জুন ২০২৫ তারিখে আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক দরপত্র আহবান করা হয়।

এছাড়া, চুক্তি মোতাবেক প্রতিটি জাহাজের মূল্য মা.ড. ৩৮.৩৪৯ মিলিয়ন এবং দুটি জাহাজের মোট সমন্বয়কৃত ও সুপারিশকৃত মূল্য মা.ড. ৭৬.৬৯৮ মিলিয়ন। এটি দাপ্তরিক প্রাক্কলিত মূল্য মা.ড. ৮০.৪০ মিলিয়নের চেয়ে ৪.৬০% কম। জাহাজসমূহ ক্রয়ের ক্ষেত্রে সরবরাহকারী প্রতিষ্ঠান কর্তৃক দাখিলকৃত প্রস্তাবে গৃহীত জাহাজগুলোর বিভিন্ন কারিগরি দিক যাচাই-বাছাই করা হয় এবং মূল্যায়ন কমিটি সরেজমিনে জাহাজের নির্মাণ অবস্থা পর্যবেক্ষণ করে। উল্লেখ্য, জাহাজের স্পেসিফিকেশন প্রস্তুত এবং জাহাজের কারিগরি মূল্যায়নে Classification Society(s)-এর প্রতিনিধির বিশেষজ্ঞ সেবা গ্রহণ করা হয়।

জাহাজগুলোর প্রধান বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ

১. Green Ship Concept: নকশা ও প্রযুক্তিগত সমাধানসমূহ জ্বালানি সাশ্রয়ী, পরিবেশবান্ধব এবং আন্তর্জাতিক পরিবেশগত মানদণ্ডসম্মত।

২. IMO Tier-III Certified Engine: আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা (IMO) কর্তৃক নির্ধারিত সর্বশেষ পরিবেশগত মানদণ্ড পূরণ করে, যা বৈশ্বিক নির্গমন নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৩. Selective Catalytic Reduction (SCR) ও Exhaust Gas Boiler (EGB): প্রধান ইঞ্জিন থেকে নাইট্রোজেন অক্সাইড (NOx) নির্গমন কার্যকরভাবে নিয়ন্ত্রণ করে এবং পরিবেশ দূষণ উল্লেখযোগ্যভাবে কমায়।

8. Contra Rotating Propeller (CRP): জ্বালানি খরচ হ্রাস ও অপারেশনাল দক্ষতা বৃদ্ধি করে, যা সরাসরি অর্থনৈতিক সাশ্রয়ে প্রভাব ফেলে।

৫. Modern Hull Form (No Bulbous Bow): হাইড্রোডাইনামিক ড্র্যাগ কমিয়ে জাহাজের গতি বৃদ্ধি ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করে।

৬. Aerodynamic Bridge Design: বাতাসের বাধা কমিয়ে গতি ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করে, বিশেষত উচ্চ গতিতে অপারেশনের সময় কার্যকর।
এছাড়া, উচ্চমানের ইউরোপীয় এবং জাপানি যন্ত্রপাতি যেমন প্রধান ইঞ্জিন: MAN-B&W (জার্মান লাইসেন্সের অধীনে নির্মিত, চীনে সংযোজিত), পাম্পসমূহ স্পেন থেকে এবং কম্প্রেসার নরওয়ে থেকে সংযোজিত।

নতুন জাহাজ সংগ্রহের কার্যক্রম

সংস্থার পক্ষ থেকে আরও বেশ কিছু নতুন জাহাজ সংগ্রহের কার্যক্রম বা উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যার তথ্যাদি

নিম্নরূপ

৪টি জাহাজ প্রকল্পের ঋণচুক্তি স্বাক্ষর: ‘জি টু জি ভিত্তিতে ০২টি ক্রুড ওয়েল মাদার ট্যাংকার এবং ০২টি মাদার বাল্ক ক্যারিয়ার জাহাজ সংগ্রহ’ শীর্ষক প্রকল্পে অর্থায়নের লক্ষ্যে গত ১১ মার্চ ২০২৬ তারিখে ঋণচুক্তিতে চীনা পক্ষের স্বাক্ষর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

২টি জাহাজ প্রকল্পের মূল্যায়ন কমিটির সভা: সরকারি অর্থায়নে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত ‘প্রতিটি ৪০,০০০-৫৫,০০০ ডিডব্লিউটি সম্পন্ন ০২ (দুই)টি প্রোডাক্ট অয়েল ট্যাংকার জাহাজ অর্জন’ শীর্ষক প্রকল্পের মূল্যায়ন কমিটির সভা গত ০২ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে এবং প্রকল্পটি একনেক সভায় উপস্থাপনের লক্ষ্যে প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়াও, বিভিন্ন ধরন ও ধারণক্ষমতার আরও বেশ কিছু জাহাজ সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে।

বিএসসি’র সাফল্যে সাম্প্রতিক অনুসরণীয় পলিসিসমূহ:

লাভজনকভাবে জাহাজ ভাড়া (চার্টারিং) প্রদান: অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে সরকারের আয় বৃদ্ধির অংশ হিসেবে আন্তর্জাতিক প্রতিযোগিতার মাধ্যমে অধিক মুনাফার জাহাজসমূহ বাণিজ্যে নিয়োগ করা।

সুষ্ঠুভাবে জাহাজ পরিচালনা: বহরের ০৭ (সাত) টি জাহাজ বাংলাদেশ জাতীয় পতাকার অধীনে বিশ্বব্যাপী চলাচল করছে। জাহাজসমূহ লোকাল এরিয়ার পরিবর্তে আন্তর্জাতিক পরিমন্ডলে পরিচালিত হয়। এর মধ্যে কয়েকটি জাহাজ সফলভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের প্রধান আন্তর্জাতিক বন্দরসমূহে যাত্রা সম্পন্ন করেছে। এ জাহাজগুলো গুরুত্বপূর্ণ IMO, Flag State এবং Class Requirements-এর সার্বিক বিধিবিধান, অনুযায়ী কার্যসম্পাদনসহ পোর্ট স্টেট কন্ট্রোল (PSC) পরিদর্শন যেমন: ইউএস কোস্ট গার্ড (USCG), অস্ট্রেলিয়ান মেরিটাইম সেফটি অথরিটি (AMSA), Ship Inspection Report Programme (SIRE) এবং RightShip-এর বিভিন্ন মানদণ্ডে উত্তীর্ণ, যা তাদের নিরাপদ ও দক্ষ অপারেশন নিশ্চিত করে।

সর্বোত্তম ব্যবস্থাপনা (Best Management Practice): জাহাজ পরিচালনার ক্ষেত্রে সর্বোত্তম কারিগরি ব্যবস্থাপনা (Technical Management) আন্তর্জাতিক মান বজায় রাখার কারণে বিশ্ববিখ্যাত জাহাজ পরিচালনা প্রতিষ্ঠানসমূহ বিএসসি’র জাহাজ পরিচালনা/ভাড়া নিতে আগ্রহী। সে প্রেক্ষিতে, বিএসসি’র ট্যাংকার জাহাজসমূহের মধ্যে Maersk Tankers A/S এবং Cargill Ocean Transportation(s) Pte Ltd-এর কাছে যথাক্রমে বাংলার অগ্রদূত ও বাংলার অগ্রযাত্রা বাণিজ্যিক নিয়োগ প্রদান করা হয়েছে। এছাড়াও, নিম্নোক্ত অনুসরণীয় পলিসিসমূহ বিশেষ সহায়ক হয়েছে:

বহুমুখী পণ্য (Diversified) যেমন: সার, ক্রুড অয়েল, প্রোডাক্ট অয়েল এবং কেমিক্যাল ইত্যাদি পরিবহন;

আর্থিকভাবে লাভজনক বিনিয়োগ: অলস অর্থ দিয়ে নতুন, আধুনিক এবং বৃহদাকারের জাহাজ ক্রয়;

ক্রয় প্রক্রিয়াকরণে অধিকতর গ্রহণযোগ্য প্রস্তাবসমূহ সর্বোচ্চ স্বচ্ছতার ভিত্তিতে বিবেচনা;

সর্বশেষ অর্থ বছরে (২০২৪-২০২৫) অত্র সংস্থা প্রায় ৮০০ কোটি টাকা আয়ের বিপরীতে ৩০৬ কোটি টাকা নীট মুনাফা অর্জন করে যা বিএসসি’র ৫৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ। বিএসসির এ সাফল্য এবং সফলভাবে জাহাজ অর্জনের প্রকল্প বাস্তবায়নে কার্যকর ও গতিশীল নেতৃত্ব প্রদানের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতি বিএসসি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। এছাড়া, বিএসসি’র ইতিহাসে নজিরবিহীন সাফল্যে গণমাধ্যমের অব্যাহত অনুপ্রেরণা ও সর্বাত্মক সহযোগিতার জন্য বিএসসি ধন্যবাদ প্রকাশ করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com