শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান অনলাইন জুয়ায় আসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু,, ঘাতক স্বামী আটক এসআরবি – ৭ মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান

৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম

৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম

মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম ব্যুরো

সিএমপির পুলিশ কমিশনারের দিকনির্দেশনায় মহানগর গোয়েন্দা পশ্চিম বিভাগের একটি চৌকস টিম বিশেষ অভিযানে ডিউটিতে থাকাকালীন ইং ৭/০৪/২০২৬ইং তারিখ রাত অনুমান ২:৫৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে,
হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস কক্সবাজার জেলা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও হেরোইন বহন করে চট্টগ্রামের দিকে আসছে। এ প্রেক্ষিতে আভিযানিক টিম কর্ণফুলী থানাধীন পটিয়া ক্রসিং এলাকাস্থ পেট্রোল পাম্পের সামনে বর্ণিত বাসটি দেখতে পেয়ে বাসটিকে থামার সংকেত দিলে বাসটি না থামিয়ে শহরের দিকে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক টিম বাসটিকে ধাওয়া করে বাসে থাকা ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারসহ বাসটিকে আটক করে। আটকের পর সংকেত অমান্য করে পালানোর কারণ জিজ্ঞাসা করলে ধৃত আসামীরা জানায়, গাড়িতে অবৈধ মাদকদ্রব্য থাকার কারণে তারা গাড়িটি না থামিয়ে পালানোর চেষ্টা করেছিল। এক পর্যায়ে উপস্থিত যাত্রীদের সামনে বাসটি তল্লাশীকালে বাসের পেছনের অংশে বডির নিচে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় আসামি
১) মোঃ আলী হোসাইন প্রকাশ আলী হোসেন (৪২), ২) মোঃ আজিম (৪০),
৩) মুহাম্মদ রাশেল (৪৯)-এর দেখানো মতে ও নিজ হাতে বের করে দেওয়া মতে—ক) হলুদ রঙের কসটেপ দ্বারা মোড়ানো ৮টি প্যাকেট, যার প্রতিটি প্যাকেটে ১ (এক) কেজি করে সর্বমোট (৮×১)=৮ কেজি হেরোইন, মূল্য অনুমান ৮,০০,০০,০০০/- (আট কোটি) টাকা; খ) হলুদ রঙের কসটেপ দ্বারা মোড়ানো ৭০টি নীল রঙের জিপারের ভেতরে রক্ষিত প্রতিটি প্যাকেটে ২০০ (দুইশত) পিস করে (২০০×৭০) সর্বমোট ১৪,০০০ (চৌদ্দ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট, ওজন ১ (এক) কেজি ৪০০ (চারশত) গ্রাম, মূল্য অনুমান ৩৫,০০,০০০/- (পঁয়ত্রিশ লক্ষ) টাকা; এবং গ) মাদক পরিবহনে ব্যবহৃত ১টি HANIF পরিবহনের বাস জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত হেরোইন ও ইয়াবা ট্যাবলেট কক্সবাজারে অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তির নিকট থেকে সংগ্রহ করে জব্দকৃত বাসের বডির ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে চট্টগ্রাম হয়ে ঢাকায় অজ্ঞাতনামা ২ জন ব্যক্তির নিকট বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছিল মর্মে স্বীকার করে।

গ্রেফতার আসামিগণসহ অজ্ঞাতনামা আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। এ সংক্রান্তে গ্রেফতারকৃত ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। উল্লেখ্য, ধৃত আসামি মোঃ আলী হোসাইন প্রকাশ আলী হোসেন (৪২)-এর বিরুদ্ধে ডিএমপি’র হাতিরঝিল থানার এফআইআর নং-১৯, তারিখ ১৩ জানুয়ারি ২০২৩; জি.আর. নং-১৯, তারিখ ১৩ জানুয়ারি ২০২৩; ধারা ৩৬(১) সারণির ১০(গ), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলা রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com