বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ৩ জন সহযোগী গ্রেফতার কোতোয়ালি থানার সফল অভিযান সিআরবিতে হালিমের লটারির নামে জুয়ার ব্যাবসা গুড়িয়ে দিল ওসি আফতাব উদ্দিন জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সাপ্লাই চেইন ও বাংকারিং প্রসংগে চেয়ারম্যান, চবক এর সভাপতিত্বে চট্টগ্রাম বন্দরে সভা অনুষ্ঠিত

আল আকাবা কালচারাল ফাউন্ডেশন এর শুভ উদ্বোধন

আল আকাবা কালচারাল ফাউন্ডেশন এর শুভ উদ্বোধন

মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম ১৮ই ফেব্রুয়ারী ২০২৬ইং

আল আকাবা কালচারাল ফাউন্ডেশন- ইসলামী শিল্প–সংস্কৃতির নতুন অধ্যায় ,ইসলামী সংগীত ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে যে মহৎ যাত্রা শুরু করেছে—তার মূল উদ্যোক্তা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) মোহাম্মদ সাব্বির ইসলাম। তাঁর পরিকল্পনা ও নেতৃত্বে ফাউন্ডেশনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় আজ ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আল আকাবা কালচারাল ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী , দি সানরাইজ আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন বিশিষ্ট চিকিৎসক এম আনোয়ারুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিকিৎসক গোলাম রসূল মাসঊদ,দি সানরাইজ আইডিয়াল স্কুল এর প্রিন্সিপাল এডভোকেট সোনিয়া আক্তার প্রিন্সিপাল, খানজাহান আলী দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসার পরিচালক
মাওলানা আবু জাফর সালেহী,
রহমান আদর্শ শিক্ষালয়ের পরিচালক এম এম রহমান স্যার,
স্বাধীন বাংলা মডেল স্কুল এর পরিচালক আমিনুল ইসলাম,,প্রতিভা পাবলিক স্কুলের প্রিন্সিপাল বিশ্বনাথ বাবু,এ এফ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোহাম্মদ মহসিন,সাংবাদিক শাহরিয়ার রিপন, সাংবাদিক জাকারিয়া হোসেন সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

দোয়া মোনাজাত পরিচালনা করেন ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসার চট্টগ্রাম বিভাগীয় প্রধান মোবাল্লিগ মাওলানা সোলায়মান হুজুর।

ইসলামের তাৎপর্য, মহানবী হযরত মুহাম্মাদ (সা.)–এর আদর্শ এবং সর্বজনীন মানবতাকে
শিল্প, সংগীত ও সংস্কৃতির মাধ্যমে উপস্থাপন করা—এটাই এই প্রতিষ্ঠানের মূল ভিশন।

অত্র ফাউন্ডেশনটির ফাউন্ডেশন তাদের পাঁচ দফা মিশন হিসেবে ঘোষণা করেছে—

১.নাশিদ ও ইসলামী শিল্পচর্চার মাধ্যমে নৈতিকতা ও মানবতার বার্তা পৌঁছে দেওয়া।
২.নবী করিম (সা.)–এর সর্বোত্তম আদর্শ বিশ্বজুড়ে উপস্থাপন করা।
৩.তরুণ প্রজন্মকে দয়া, সহমর্মিতা ও ইসলামের সৌন্দর্য দিয়ে অনুপ্রাণিত করা।
৪.সামাজিক সমস্যাগুলোকে সঙ্গীত ও সংস্কৃতির মাধ্যমে ইতিবাচকভাবে সচেতন করা।
৫.ইসলামী কালচারাল আইডেন্টিটিকে আধুনিক ও বৈশ্বিকভাবে উপস্থাপন করা।

অতিথিরা বলেন—
আল আকাবা কালচারাল ফাউন্ডেশন ইসলামী সঙ্গীত, গজল, শিল্প ও সংস্কৃতিকে সঠিক রূপে তুলে ধরে মানবিকতা, শান্তি ও নৈতিকতার বার্তা সমাজে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফাউন্ডেশনের পরিচালক মোঃ সাব্বির ইসলাম এর এই মহৎ উদ্যোগকে তারা একটি সময়ের দাবি পূরণকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন এবং ফাউন্ডেশনের সফলতা কামনা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com