রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি প্রস্তর উন্মোচনে ধর্ম উপদেষ্টা: মসজিদের মাধ্যমে দেশে অপরাধমুক্ত সমাজ তৈরি করা সম্ম্ভব

মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি প্রস্তর উন্মোচনে ধর্ম উপদেষ্টা: মসজিদের মাধ্যমে দেশে অপরাধমুক্ত সমাজ তৈরি করা সম্ম্ভব!

বিশেষ প্রতিবেদন:০৯ জুলাই (চট্টগ্রাম)

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জেলা মডেল মসজিদ নির্মাণে বান্দরবানের মর্যাদা ও সৌন্দর্য বৃদ্ধি পাবে, মসজিদের মাধ্যমে আমরা নৈতিকতা, মূল্যবোধ ও সুন্নত ছড়িয়ে দিতে চাই। বেদআত থেকে সমাজকে রক্ষা করতে চাই। যত বেশি মসজিদ হবে, মানুষ তত বেশি নামাজি হবে—নামাজির সংখ্যা বৃদ্ধি পাবে।

ধর্ম উপদেষ্টা সম্প্রতি মেঘলায় বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি প্রস্তর উন্মোচনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপদেষ্টা আরো বলেন, মসজিদের মাধ্যমে বাংলাদেশে একটা অপরাধমুক্ত সমাজ তৈরি করা সম্ম্ভব।কেননা সমাজে যখন মানুষ নিয়মিত নামাজ পড়েন তখন খারাপকাজ, গুনাহ’র কাজ ,অশ্লীলতা কমে যায়।নামাজের কারনে মানুষ ইহকাল পরকালে শান্তি পায়।নামাজের কারনে মানুষ সহজে হিংস্র হতে পারেনা,অন্যর ক্ষতি করতে পারেনা।

উপদেষ্টা বলেন, প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করবে জেলা গণপূর্ত বিভাগ। চার তলা বিশিষ্ট এই মডেল মসজিদে পুরুষ মুসল্লিদের পাশাপাশি মহিলাদের নামাজের সুব্যবস্থা, ইসলামিক লাইব্রেরি, ইমাম ট্রেনিং সেন্টার, ১০ তলা উঁচু মিনার, সম্মেলন কক্ষ, হিফজখানা/মক্তব, ইসলামিক ফাউন্ডেশনের অফিস, লাশ গোসলের ব্যবস্থা, প্রতিবন্ধীদের জন্য নামাজের স্থান, বিশাল সাহান, সুবিশাল গাড়ি পার্কিং, ইসলামি বই বিক্রির সুভেনির শপ, অতিথিশালা, ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের থাকার কক্ষ, ইসলামি গবেষণা কেন্দ্রসহ নানা সুবিধা থাকবে।

বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল আওয়াল হাওলাদার, বাংলাদেশ ইসলামি ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খান, মডেল মসজিদ প্রকল্প পরিচালক মোঃ শহিদুল আলম, বান্দরবান জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাইছার ও গণপূর্ত অধিদপ্তর এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শহিদুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com