বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

পরিবেশ রক্ষায় সিটি রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

পরিবেশ রক্ষায় সিটি রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

হোসেন বাবলা:৩জুলাই(চট্টগ্রাম)

পরিবেশ রক্ষায় সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ থেকেই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম সিটি ইউনিটের সহযোগিতায় চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করে। বৃহস্পতিবার(০৩ রা জুলাই )রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. এ ছালাম।

তিনি বলেন, “আজ‌পরিবেশ আমাদের কাছ থেকে দায়বদ্ধতা চায়। এক সময় সবুজে ঢাকা যে পৃথিবী ছিল, তা আজ বিপন্ন। সময় এসেছে তরুণ প্রজন্মকে নিয়ে পরিবেশ রক্ষার আন্দোলন গড়ে তোলার।” তিনি জুলাই মাসে চট্টগ্রাম নগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণ ও বৃক্ষরোপণ করার ও সকল স্বেচ্ছাসেবককে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান ।

কর্মসূচিতে চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ. ন. ম তামজীদের সভাপতিত্বে কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যকরী পর্ষদের সদস্য জিয়াউল হক সোহেল, মেহেদি হাসান রায়হান, সিটি ইউনিটের ইউএলও আবদুর রহিম আকন, সাংগঠনিক বিভাগীয় প্রধান দিপ্ত ভট্টাচার্য্য,দূর্যোগ ও মানবিক বিভাগীয় প্রধান রাকিবুল ইসলাম ও সিটি ইউনিটের যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে আম, কাঁঠাল, বেল, নিম, বহেরা, হরিতকি,অর্জুনসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
তরুণদের মাঝে পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
সভাপতি জানান, এক স্বেচ্ছাসেবক, এক গাছ’ স্লোগানে চলমান এই উদ্যোগের মাধ্যমে নগরীর নানা শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com