বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পতেঙ্গা ৪১ নং ওয়ার্ড নাজির পাড়ায় বিএনপি অফিস উদ্বোধন,, চট্টগ্রাম পাঁচলাইশে ব্যবসায়িক পরিবারের প্রতি বারবার হামলা। পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

প্রিয় নগরবাসী, হিসাবটি খুবই সহজ।

প্রিয় নগরবাসী, হিসাবটি খুবই সহজ। প্রতিদিন গাণিতিক হারে চট্টগ্রাম মহানগরীতে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা  বৃদ্ধি পাচ্ছে।২০ এপ্রিল ২০২০, মহানগরীতে  করোনায় আক্রান্তের সংখ্যা ছিল যেখানে ২৫ জন এক মাসের ব্যবধানে তা বৃদ্ধি পেয়ে ২০ মে দাঁড়ালো ৯১২ জনে।আজ (২১ মে) এই সংখ্যাটি হাজার অতিক্রম করেছে । কতো ভয়ানক ভাবে চট্টগ্রাম নগরবাসীকে করোনাভাইরাস আক্রান্ত করছে এই গ্রাফটি ই তার নির্দেশক।রাজধানী ঢাকার পর চট্টগ্রাম মহানগরী এখন করোনা ভাইরাসের হটস্পটে পরিনত হয়েছে।  সরকারি-বেসরকারি পর্যায়ে শত চেষ্টার পরেও থামানো যাচ্ছে না  করোনা ভাইরাসের গতি কে। চট্টগ্রাম মহানগরীতে আক্রান্তের হার যেমন বাড়ছে, মৃত্যুর হার ও বাড়ছে।
সচেতনতা এবং জীবনের প্রতি ভালোবাসা ই একমাত্র পথ যার মাধ্যমে করোনা ভাইরাসের এই গতিকে টেনে ধরা সম্ভব।
প্রিয় নগরবাসী, আমরা পারিবারিক,  সামাজিক এবং জাতীয় জীবনে অনেক ঈদ, উৎসব, আনন্দ পার করেছি এবং উপভোগ করেছি। ভবিষ্যতে  ও ইনশাল্লাহ করবো।কিন্তু করোনা মহামারী কালে আমাদের কাছে এবার সম্পূর্ণ ভিন্নভাবে এসেছে ঈদুল ফিতর।নিজের স্বার্থে, নিজের আপন জনদের স্বার্থে  এবং রাষ্ট্রের বৃহৎ স্বার্থে এই ঈদে আমরা যেন কোনোভাবেই সামাজিক দূরত্ব  লংঘন না করি, আমরা যেন কোনোভাবেই নিজেরা নিজেদের বিপদ ডেকে না আনি।
কোলাকুলি, করমর্দন, জনসমাগম ইত্যাদি পরিহার করে আপনজনদের স্বার্থেই আপনজনদের কাছ থেকে দূরত্ব বজায় রাখি।এই  দূরত্ব টুকু কোনোভাবেই আমাদের আত্মার দূরত্ব তৈরি করবে না বরং আমাদেরকে  সুন্দর ও সুস্থ ভাবে বাঁচার পথ তৈরি করবে।
চট্টগ্রাম মেট্রপলিটন পুলিশের ৭ হাজার পুলিশ সদস্য সর্বক্ষণ  আপনাদের পাশে আছে। আপনাদের কে সাথে নিয়েই এই যুদ্ধে আমরা জয়ী হতে চাই।
সুস্থ থাকুন ভালো থাকুন
করোনা কে দূরে রাখুন।
ঈদ মোবারক।।
★জনসংযোগ শাখা,সিএমপি ২১মে ২০২০ ★

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com