বুধবার, ২৪ Jun ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

অনৈতিক কর্মকান্ড হতে ফিরে আসার আহ্বান জননেতা শাহজাহান চৌধুরী

অনৈতিক কর্মকান্ড হতে ফিরে আসার আহ্বান জননেতা শাহজাহান চৌধুরী

মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের লোহাগাড়ায় একতা পরিবারের উদ্যোগে ইফতার মাহফিলে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামি আমির ও সাবেক এমপি আলহাজ্ব শাহাজান চৌধুরী।
হাফেজ মূসা তুরাইন’র সঞ্চানলায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাছান ইউএনও।

বৃহস্পতিবার (২৭ মার্চ) অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা হাসান রউফি।

চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামি আমির ও সাবেক এমপি আলহাজ্ব শাহাজান চৌধুরী বলেছেন,বড় কষ্টের বিনিময়ে ফ্যাসিস্টদের হাত থেকে আমাদের প্রিয় জন্মভূমিকে একটা অবস্থায় এনেছি। বর্তমানে আমাদের চারটি চ্যালেঞ্জের মধ্যে সংবিধান, দুর্নীতির ব্যাপারে পদক্ষেপ নেয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দুর্নীতিমুক্ত জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠা করা।

তিনি আরো বলেন, ‘জামায়াত-শিবিরের কর্মীরা কোন অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত নয়। আমাদের রিযিকের মালিক এক আল্লাহ্। জোর করে কোন কিছু করা বা জবরদস্তি করা ইসলামে জায়েজ নাই। অবৈধ ভাবে সম্পদ আহরণের পরিণতি ভয়ংকর। উপজেলার পুটিবিলা, চুনতি এলাকায় বালু মহলকে কেন্দ্র করে এলাকাবাসী ও অপর একটি পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ প্রশাসন সামাধানের প্রাণপণ চেষ্টা করেছেন। তারপরও কিছু ঘটনা ঘটেছে। বালু মহল নিয়ে সরকারী নিয়ম আছে। যারা সরকারী বিধি মোতাবেক ইজারা নিবে তাদের সাথে সমঝোতা করে কাজ করতে হবে।
ইফতার মাহ্ফিলে অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন জিএম ফরিদুল আলম, অ্যাডভোকেট রেজাউল করিম, মাস্টার মোবারক হোসেন, শাহ্জাহান চৌধুরীর ব্যক্তিগত সচিব মো. আরমান, জামায়াত নেতা ইকবাল হোসেন, মো. আদিল প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com