বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পতেঙ্গা ৪১ নং ওয়ার্ড নাজির পাড়ায় বিএনপি অফিস উদ্বোধন,, চট্টগ্রাম পাঁচলাইশে ব্যবসায়িক পরিবারের প্রতি বারবার হামলা। পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

সাতকানিয়ায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট।

সাতকানিয়ায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট।

মোঃ মিজান সাতকানিয়া ( চট্টগ্রাম)

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাংলাবাজারে
২৫মার্চ (মঙ্গলবার) দুপুর ১২টা সময়ে মাংসের দোকান ও কেরানিহাট বাজারে মনিটরিং অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানে নেতৃত্ব দেন , সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফারিস্তা করিম।

অভিযানের সময় একটি মাংসের দোকানে মূল্যতালিকা না থাকায় এবং ওজন বৃদ্ধিকরণের উদ্দেশ্যে পানি পুশকরণ এবং অপর দুইটি মাংস ও মুরগির দোকানে মূল্য তালিকা না থাকা ও ক্রয়রশিদ সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৩টি মামলায় ৮০০০ (আট হাজার ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় মাংসের দোকান থেকে কলিজার অংশটি জব্দ করা হয় এবং পরবর্তীতে তা এতিমখানায় দান করা হয়।

অভিযানে সহায়তা করেন স্যানিটারি ইন্সপেক্টর জনাব সরোয়ার কামাল, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশন-ভূমি- ফারিস্তা করিম বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com