রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

লোহাগাড়ায় ঘাতকের হাতে পল্লী ডাক্তার খুন।

লোহাগাড়ায় ঘাতকের হাতে পল্লী ডাক্তার খুন।

মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের কানুরাম বাজারে ঘাতকের হাতে পল্লী ডাক্তার নুরুল হক (৫২) নির্মমভাবে খুন হয়েছেন।

২৪ মার্চ (সোমবার) ইফতারের পূর্বে বাজার চত্বরে ঘটনাটি ঘটেছে। ঘটনার পরপরই স্থানীয় জনগণ কৌশলে ঘাতক রাজিব বড়ুয়াকে আটক করেন।

ডাক্তার নুরুল হক’র বাড়ি কলাউজান ইউনিয়নের পশ্চিম কলাউজান (৬ নং) ওয়ার্ডস্থ বলি পাড়ায়। তাঁর পিতার নাম মৃত আজিজুর রহমান। ঘাতক রাজিব বড়ুয়ার বাড়ি ইউনিয়নের পূর্ব কলাউজানের (৭ নং) ওয়ার্ডস্থ জয়নগর বড়ুয়া পাড়ায়। তার পিতার নাম খোকা বড়ুয়া। বিষয়টি নিশ্চত করেছেন নিহতের বড় ভাই নুরুল আমীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘাতক একজন মাদকসেবী লোক। ঘটনার সময় ঘাতক রাজিব বড়ুয়া নিহত ডাক্তারের দোকান চত্বরে বসে তার অপর সহযোগী নিয়ে মাদকদ্রব্য সেবন করছিল। ওই সময় নিহত ডাক্তার নুরুল হক ঘটনাটি দেখে তার প্রতিবাদ করে। প্রতিবাদকালে তর্ক-বিতর্কের এক পর্যায়ে পার্শ্ববর্তী টেইলারের দোকান থেকে কাচি এনে রাজিব বড়ুয়া নিহতের মুখমন্ডলে আঘাত করলে ডাক্তার নুরুল হক রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে গিয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাহিদ হাসান আহতকে মৃত ঘোষণা করেন। এ সংবাদ লিখা পর্যন্ত নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com