বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

চসিকের ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জসিম আটক

চসিকের ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জসিম আটক

ডেক্স নিউজ ঃ চট্টগ্রাম ৭ই মার্চ

চট্টগ্রামের বহুল আলোচিত ও চট্টগ্রাম সিটি কর্পোরেশেনের ৯ নম্বর ওয়ার্ডের এর সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা পাহাড়খেকো হিসেবে পরিচিত জহিরুল আলম জসিমকে ঢাকা থেকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

গত বুধবার (০৫ মার্চ) গভীর রাতে ঢাকার বনশ্রী এলাকা থেকে চট্টগ্রামের আকবর শাহ থানা পুলিশের একটি আভিযানিক দল জহিরুল আলম জসিমকে গ্রেফতার করে।

জহিরুল আলম জসিম উত্তর পাহাড়তলী থানা ওয়ার্ড আওয়ামী লীগের সর্বশেষ কমিটির যুগ্ম আহ্বায়ক। নগরীর আকবর শাহ এলাকায় বছরের পর বছর সরকারি একাধিক পাহাড় কেটে বিশাল সাম্রাজ্য গড়েছিলো চসিকের সাবেক এই কাউন্সিলর জহিরুল আলম জসিম গত বছরের ৫ই আগস্টে প্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জসিম আত্মগোপনে চলে যায়।

বৃহস্পতিবার এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে আকবর শাহ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

জসিমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আকবর শাহ এলাকায় পাহাড় কেটে রাস্তাসহ বিভিন্ন স্থাপনা তৈরির অভিযোগ রয়েছে।২০২৩ সালের ২৬ জানুয়ারি আকবর শাহ এলাকায় পাহাড় কাটা ও ভরাটের স্থান পরিদর্শনে গেলে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী ও বর্তমান অন্তবর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িতে ঢিল ছোড়া ও হুমকি দেওয়ার মামলায় ১ নম্বর আসামি হিসেবে জহিরুল আলম জসিম কে অভিযুক্ত করা হয়েছিল।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি আকবর শাহ থানা এলাকায় একটি বহুতল আবাসিক ভবনে সাবেক কাউন্সিলর জহিরুল আলম জসিম লুকিয়ে আছে এমন সংবাদে স্থানীয় লোকজন পুরো ভবন সারা রাত ঘেরাও করে রেখেছিল। এরপর পুলিশ পুরো ভবন তল্লাশী চালিয়ে জহিরুল আলম জসীমকে পাননি। তবে জসিমের স্ত্রীকে ঐ ভবনের একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার করেছিল পুলিশ।

চট্টগ্রাম মহানগর পুলিশের এক সিনিয়র কর্মকর্তা  জানিয়েছেন, ঢাকা বনশ্রী এলাকা হইতে জহিরুল আলম জসিমকে গ্রেপ্তার করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com