রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

নগরীর জলাবদ্ধতা নিরসনে মাইট্টে খাল খনন উদ্বোধন করলেন – মেয়র ডাঃ শাহাদাৎ

নগরীর জলাবদ্ধতা নিরসনে মাইট্টে খাল খনন উদ্বোধন করলেন – মেয়র ডাঃ শাহাদাৎ

মোঃ শাহরিয়ার রিপন ঃ- ২৬শে ফেব্রুয়ারী ২০২৫ ইং

নগরীর জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) কর্তৃক পরিচালিত খাল খনন কর্মসূচির আওতায় ৩৯ নম্বর ওয়ার্ডের আকমল আলী রোডসংলগ্ন মাইট্টে খালের খনন ও পরিষ্কার কাজের উদ্বোধন করেন সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, “জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা খাল খননকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। ইতোমধ্যে কৃষিখাল, গুপ্তখাল, ডোমখাল, সুন্নিয়াখালসহ বিভিন্ন খাল পরিষ্কার করা হয়েছে। তবে মাইট্টে খাল একটি ব্যতিক্রমী খাল, যেখানে সবচেয়ে বেশি ওয়াসার পাইপ রয়েছে। এটি এখানে বসবাসরত কিছু মানুষ অপরিকল্পিতভাবে স্থাপন করেছে। ফলে, এই পাইপগুলোর কারণে খাল পরিষ্কার ও খনন কাজে বিঘ্ন ঘটছে। প্রথমে আমাদের কাজ হবে পাইপগুলো সরিয়ে নেওয়া, তারপর পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান চালানো।”
খাল দখলের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়ে মেয়র বলেন, “খাল উদ্ধার করতে গেলে যদি কিছু অবৈধ স্থাপনা ভাঙতে হয়, তাহলে সেটাও করতে হবে। যেখানে রাস্তার জায়গা আছে, সেটি জনগণের জন্য উন্মুক্ত করতে হবে। এছাড়া, যদি কোনো ভবন খালের উপর অবৈধভাবে গড়ে ওঠে, তাহলে সেগুলোও অপসারণ করতে হবে। উন্নয়নের মূল শর্ত হলো, জনগণ যেন তাদের সুবিধা থেকে বঞ্চিত না হয় এবং নিজের স্বার্থরক্ষার জন্য দখলদারিত্বের পথে না যায়।”
সিটি করপোরেশন সূত্র জানায়, জলাবদ্ধতা নিরসনে ধারাবাহিকভাবে নগরীর বিভিন্ন খাল পরিষ্কার ও খননের কাজ চলবে। পাশাপাশি দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মেয়র।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেলসহ বিএনপি’র নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com