বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

খাগড়াছড়ি মহালছড়িতে বিশ্বশান্তির মঙ্গল কামনায় সংঘদান

খাগড়াছড়ি মহালছড়িতে বিশ্বশান্তির মঙ্গল কামনায় সংঘদান

মোঃ শাহরিয়ার রিপন ঃ- ২৫শে অক্টোবর

খাগড়াছড়ি মহালছড়িতে পুরঞ্জয় মহাজন পাড়ার গৌতম বৌদ্ধ বিহারের বিশ্বশান্তির ও মঙ্গল কামনায়
সংঘদান অনুষ্ঠান অনুষ্ঠিত।
আজ শুক্রবার সকালে সংঘদান উপলক্ষে গৌতম বৌদ্ধ বিহারে বুদ্ধমূর্তি, অষ্টপরিষ্কার, হাজারবাতিদান সহ নানাবিধ দানানুষ্ঠান ও পরিত্রাণ সূত্র পাঠ করেন।
এসময় ধর্মীয় গুরুরা পুন্যার্থীর উদ্দেশে ধর্ম দেশনা প্রদান করেন। এসময় জগতের সব প্রাণীর সুখ শান্তি ও মঙ্গল কামনা করা হয়। ধর্মীয় আলোচনা করেন ভদন্ত শুভনা মহাথেরো, বিমলা নন্দ মহাথেরো, আর্য্যবোধি মহাথেরো, গৌতম বৌদ্ধ বিহারে বিহারাধ্যক্ষ প্রজ্ঞ্যা জ্যোতি মহাথেরো প্রমুখ।
এসময় ধর্মীয় আলোচনায় ভিক্ষুসংঘ গৌতম বুদ্ধের অহিংসা নীতির আলোকে জীবনাদর্শ গঠন এবং তা প্রতিপালনে উপর গুরুতারোপ করেন। বিশ্বব্যাপী যুদ্ধ পরিস্থিতি থেকে মানুষের মুক্তি এবং পার্বত্য চট্টগ্রামসহ মানুষে মানুষে সম্প্রীতি প্রতিষ্ঠা করে একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার আহবান জানান।
পরে দায়ক দায়িকারা এসময় যে যার সাধ্যমতো প্রদীপ প্রজ্বলন, ফুল-ফল, ছোয়াইং (খাবার) প্রদান করে বৌদ্ধসহ ভান্তিদের তা দান করে।
সংঘদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মানবাধিকার সংগঠন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর কেন্দ্রীয় সমন্বয়ক অংচিংনু মারমা। তিনি বলেন আজকে এখানে বিশাল আকারে কঠিন চীবর দান অনুষ্ঠান হওয়ার কথা ছিল কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে সীমিত আকারে সংঘদান আয়োজন করেছে ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মাবলম্বীরা। আমাদের সংগঠন গরীব অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের সহযোগিতার পাশাপাশি ধর্মীয় অনুশাসন, বিধিবিধান ও রীতিনীতি প্রতিপালনেও আন্তরিক। এ বিহারের মাঠ উন্নয়নে আমরা অর্থায়ন করেছি। ভবিষ্যতে এবিহারে উন্নয়নে আরো কিছু অর্থায়নের পরিকল্পনা আমাদের রয়েছে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মানবাধিকার সংগঠন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর খাগড়াছড়ি জেলা শাখার সহ সভাপতি সুবোধ কুমার চাকমা,যুগ্ম সম্পাদক রবিশংঙ্কর চাকমা, মহালছড়ি উপজেলা কমিটির সভাপতি এল্টু চাকমা, গৌতম বৌদ্ধ বিহারের সভাপতি তৃপ্তিকর চাকমা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com