রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

চট্টগ্রাম ডায়াবেটিস হাসপাতালে অবৈধ কমিটির বিরুদ্ধে আন্দোলন

চট্টগ্রাম ডায়াবেটিস হাসপাতালে অবৈধ কমিটির বিরুদ্ধে আন্দোলন:

মোঃ কামাল উদ্দিন : চট্টগ্রাম ৭ ই অক্টোবর

তিন কর্মচারী আটককে কেন্দ্র করে সড়ক অবরোধ চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের অবৈধ কমিটি এবং সভাপতি জাহাঙ্গীর চৌধুরীর বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে হাসপাতালের কর্মচারী ও জীবন সদস্যরা প্রতিবাদী আন্দোলন করে আসছেন। তাদের অভিযোগ, জাহাঙ্গীর চৌধুরী গত কয়েক দশক ধরে বেআইনিভাবে হাসপাতালের সাধারণ সম্পাদক ও সভাপতির পদে বহাল থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। ২০১৫ সালে সমাজসেবা অধিদপ্তর তার কমিটিকে অবৈধ ঘোষণা করলেও, তিনি আওয়ামী লীগের নেতাদের আশ্রয়ে এখনো ক্ষমতায় রয়েছেন এবং আরও একটি বেআইনি কমিটি গঠন করেছেন।
গতকাল চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম এবং জেলা প্রশাসক ফরিদা খানমের কাছে এই অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। অভিযোগপত্রে জাহাঙ্গীর চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং ক্ষমতার অপব্যবহার করার বিস্তারিত উল্লেখ রয়েছে।
আজ বিকেলে, হাসপাতালের তিনজন কর্মচারী – শাওন, বগা, এবং আরও একজনকে বিনা কারণে হাসপাতাল প্রাঙ্গণ থেকে আটক করা হয়। আন্দোলনকারীদের মতে, জাহাঙ্গীর চৌধুরী তার ক্ষমতা প্রদর্শনের জন্য সেনাবাহিনীকে ব্যবহার করে মিথ্যা তথ্যের ভিত্তিতে এই কর্মচারীদের আটক করিয়েছেন। এই ঘটনায় উত্তেজিত হয়ে হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারী এবং জীবন সদস্যরা খুলশী সড়কে অবরোধ সৃষ্টি করে। ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, আন্দোলনকারীরা সড়কের উপর অবস্থান নিয়ে বিভিন্ন শ্লোগান দেন এবং জাহাঙ্গীর চৌধুরীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর চৌধুরী অবৈধভাবে ক্ষমতায় থেকে হাসপাতালের নিয়ম-শৃঙ্খলা এবং উন্নয়নকে বাধাগ্রস্ত করছেন। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও, রাজনৈতিক আশ্রয়ে তিনি অবৈধভাবে ক্ষমতা ধরে রেখেছেন এবং বিভিন্ন সময়ে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে বিরোধীদের চুপ করানোর চেষ্টা করছেন।
আন্দোলনকারীদের দাবি, এই তিন কর্মচারীকে দ্রুত ও নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে এবং জাহাঙ্গীর চৌধুরীর অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে তদন্ত করে তার যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত, সড়ক অবরোধ অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। আন্দোলনকারীদের দাবি মানা না হলে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হতে পারে বলে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com