রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

সদরঘাট থানার অভিযানে দুই দস্যু গ্রেফতার

সিএমপির সদরঘাট থানার অভিযানে দুইজন দস্যু গ্রেফতার

সিএমপি মিডিয়া ঃ- চট্টগ্রাম

গত ২৭/০৯/২৪ খ্রি. দুপুর আনুমানিক ০১.০৫ ঘটিকার সময় তিনজন অজ্ঞাতনামা ব্যক্তি চট্টগ্রাম মহানগরীর পশ্চিম মাদারবাড়িস্থ একটি সেমিপাকা বাসার ভিতরে প্রবেশ করে দুপুর আনুমানিক ০১.৩৫ ঘটিকা পর্যন্ত কানিজ ফাতেমা (৬২) নামে ওই বাসার একজন বাসিন্দাকে বেঁধে রেখে মারধর করে রক্তাক্ত জখম করে তার বাসার কাঠের আলমারি ভেঙ্গে নগদ প্রায় ৩,০০,০০০/- (তিন লক্ষ টাকা) ও প্রায় ৫০০০ সৌদি রিয়াল এবং বাম হাতের মধ্যমাঙ্গুলে থাকা ০১ ভরি ওজনের স্বর্ণের আংটি যার মুল্য আনুমানিক ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার টাকা) লুণ্ঠন করে নেয়। এই ঘটনায় সদরঘাট থানায় মামলা রুজু হলে গতকাল ২৯ সেপ্টেম্বর সদরঘাট থানার অফিসার ইনচার্জ রমিজ আহমদের নেতৃত্বে ইন্সপক্টর (তদন্ত) আতিকুর রহমান, তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন, এসআই সৌমিত্র সরকার, এএসআই মঞ্জর হাসান, এএসআই মাহিন উদ্দিন, এএসআই মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ পশ্চিম মাদারবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার মূলহোতা মূল হোতা মোঃ মাহমুদুল ইসলাম @ হৃদয় (২১) ও এহসাস তানওয়াতী @ নীল (১৯)-কে গ্রেফতার করেন। গ্রেফতারের পর তাদের হেফাজত থেকে লুণ্ঠিত ১২,৮০০/- এবং দস্যুতার কাজে ব্যবহৃত পাঞ্জাবি ও মুখোশ উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com