শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

বন্যাদুর্গত এলাকায় বন্যা কবলিত সহস্রাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে র‍্যাব-৭,চট্টগ্রাম।

বন্যাদুর্গত এলাকায় বন্যা কবলিত সহস্রাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে র‍্যাব-৭,চট্টগ্রাম।

মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম

চলমান বন্যা পরিস্থিতির শুরু থেকেই র‌্যাব ফোর্সেস বিভিন্ন বন্যা কবলিত এলাকার বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করে আসছে। বন্যার পানিতে সবকিছু তলিয়ে যাওয়ায় র‌্যাব ফোর্সেস নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী, যেমন- চাল, ডাল, তেল, বিশুদ্ধ খাবার পানি, শুকনো খাবার, ইত্যাদি বন্যার্ত মানুষের মাঝে প্রদান করছে। অনেক পানিবন্দী মানুষ যারা ত্রাণ পাচ্ছিলেন না, এধরনের অসহায় মানুষকে খুঁজে বের করে র‌্যাবের পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। ত্রাণ বিতরণের পাশাপাশি বন্যা দুর্গত এলাকাসমূহের পানিবন্দী মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তর করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৭ ও ২৮ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখে র‌্যাব-৭, চট্টগ্রাম ফেনী জেলার ফুলগাজী উপজেলার দরবারপুর ও মুন্সিরহাট এলাকার এবং দাগনভূঁইয়া উপজেলার রামনগর ও পূর্ব চন্দ্রপুর এলাকার বন্যাদুর্গত এলাকায় সহস্রাধিক পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী, যেমন- চাল, ডাল, তৈল ইত্যাদি ত্রাণ সামগ্রী এবং শুকনো খাবার যেমন-খেজুর, চিড়া, মুড়ি, গুড় সহ বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, মোমবাতি, গ্যাসলাইটার, ইত্যাদি বিতরণ করে। এছাড়াও গত ২৫ এবং ২৬ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখে র‌্যাব-৭, চট্টগ্রামের পক্ষ থেকে ফেনী জেলার ফুলগাজী, পরশুরাম ও ফেনী সদর—এ তিন উপজেলার বন্যাদুর্গত ৪০০ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ এবং বন্যার প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকে পড়া যাত্রীগণ এবং আশ্রয়স্থলসমূহে আশ্রয় গ্রহণকারীদের মাঝে রান্না করা খাবার সরবরাহ করা হয়।

বন্যা এবং বন্যা পরবর্তী সময়ে খাদ্য সংকট, পানীয় জলের দুষ্প্রাপ্যতা এবং বিভিন্ন ধরণের পানিবাহিত রোগের ব্যাপারে র‌্যাব-৭ জনমানুষের পাশে থেকে কাজ করে যাবে। এছাড়াও স্থানীয় প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দুর্যোগ মোকাবেলায় কাজ করে যাচ্ছে র‌্যাব-৭। র‌্যাব-৭ মানবিক বিপর্যয় রোধে বন্যার্তদের মাঝে চলমান মানবিক সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রাখবে। বন্যা পরিস্থিতিকে কাজে লাগিয়ে কেউ যেন আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সেজন্য র‌্যাব-৭ কর্তৃক নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

ফেনী জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে যে কোন মানবিক সহায়তা প্রদানের পাশাপাশি সকলের জানমালের নিরাপত্তা প্রদানে র‌্যাব-৭ এর প্রতিটি সদস্য দেশাত্মবোধ, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। বন্যার্তদের উদ্ধার কার্যক্রম, মানবিক সহায়তা প্রদান সহ যে কোন প্রয়োজনে সকলকে র‌্যাব-৭, চট্টগ্রাম এর কন্ট্রোল রুমের সাথে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com