বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পতেঙ্গা ৪১ নং ওয়ার্ড নাজির পাড়ায় বিএনপি অফিস উদ্বোধন,, চট্টগ্রাম পাঁচলাইশে ব্যবসায়িক পরিবারের প্রতি বারবার হামলা। পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

ট্রাফিকের দায়িত্ব পালন করাকালীন পুলিশ কনস্টেবলকে বেধড়ক মারধর; গাড়িসহ ড্রাইভার আটক।

ট্রাফিকের দায়িত্ব পালন করাকালীন পুলিশ কনস্টেবলকে বেধড়ক মারধর; গাড়িসহ ড্রাইভার আটক।

ডেক্স নিউজ ঃ- সিএমপি মিডিয়া

২৭ আগস্ট ২০২৪  বেলা আনুমানিক ১৩:৩০ টায় একটি প্রাডো পাজেরো জিপ যার নম্বর ঢাকা মেট্রো-ঘ ১৭-৪৮২৪ গাড়িটি চট্টগ্রামস্থ খুলশী ০১ নং রোডে উল্টো দিক থেকে এসে রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করলে কর্তব্যরত কনস্টেবল সোহরাব হোসেন তাকে সিগনাল দেয়। তখন কিছু বুঝে উঠার আগেই গাড়ির চালক উক্ত কনস্টেবলের শার্টের কলার ধরে মুখ বরাবর ঘুষি মারেন যার ফলে নাকের হাড় ভেঙে অনবরত রক্ত বের হয় ও তার পরিহিত ইউনিফর্ম ছিড়ে যায়। সেই সাথে মুখমণ্ডলও আঘাতপ্রাপ্ত হয়। পরবর্তীতে উপস্থিত ছাত্রদের সহযোগিতায় চালকসহ গাড়িকে আটক করে খুলশী থানাধীন কর্তব্যরত এসআই রাজীব দে-কে বুঝিয়ে দেওয়া হয়। আঘাতপ্রাপ্ত কনস্টেবলকে জরুরি চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।উক্ত ঘটনার প্রেক্ষিতে খুলশী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য যে, উক্ত ঘটনায় ওই ড্রাইভারকে নিয়োগকারী কর্তৃপক্ষ ওই ড্রাইভারকে চাকরি থেকে বহিষ্কার করেছে (নিম্নে সংযুক্ত)।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com