বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

লিঙ্গ বৈচিত্রময় হিজড়া জনগোষ্ঠীর নিরাপদ, সুষ্ঠু ও সুন্দর শিক্ষা ব্যবস্থাই আমাদের লক্ষ্য

লিঙ্গ বৈচিত্রময় হিজড়া জনগোষ্ঠীর নিরাপদ, সুষ্ঠু ও সুন্দর শিক্ষা ব্যবস্থাই আমাদের লক্ষ্য

মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম ১৪ই জুলাই

লিঙ্গ বৈচিত্রময় হিজড়া জনগোষ্ঠীর নিরাপদ, সুষ্ঠু ও সুন্দর শিক্ষা ব্যবস্থাই আমাদের লক্ষ্য ‘ স্লোগানকে সামনে রেখে হিজড়া ও লিঙ্গবৈচিত্র‍্যময় জনগোষ্ঠীর শিক্ষাক্ষেত্রে পিছিয়ে থাকা রোধ করতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে এবং হিজড়া গুরুদের সাথে এডভোকেসি সভার আয়োজন করছে সচেতন হিজড়া অধিকার যুব সংগঠন।
এর ধারাবাহিকতায় চট্টগ্রামের হিজড়াগুরু এবং, সচেতন নাগরিক ও গণমাধ্যম কর্মী দের নিয়ে আজ ১৪/০৫/ ২০২৪ তারিখ এডভোকেসি সভার আয়োজন করা হয়।
সভায় হিজড়া ও লিঙ্গবৈচিত্র‍্যময় জনগোষ্ঠীর জীবন বর্তমান অবস্থা, শিক্ষাক্ষেত্রে চ্যালেঞ্জ ও এই জনগোষ্ঠীকে এগিয়ে নিতে করনীয় বিষয়ে স্লাইড প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রকল্পের কো-অর্ডিনেটর সৈয়দ শাহনেওয়াজ বিপ্লব।

তিনি বলেন একটু সুযোগ একটু সহযোগিতা এই মানুষদের মূলধারায় নিয়ে আসতে পারে, তারা পিছিয়ে পরা না আমরাই তাদের পিছিয়ে রেখেছি । সম্মিলিত সহযোগিতায় এরাও হতে পারে সমাজ বদলের হাতিয়ার।
একজন হিজড়া বা লিঙ্গবৈচিত্র‍্যময় শিশু যাতে স্কুল থেকে ঝড়ে না পরে সেক্ষেত্রে সকল হিজড়া গুরু অভিভাবকদের সচেতন ও সহনশীল হতে অনুরোধ জানান সচেতন হিজড়া অধিকার যুব সংগঠন এর প্রধান নির্বাহী কর্মকর্তা এস শ্রাবন্তী।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন চট্টগ্রামের হিজড়া গুরু নবজাগরণ হিজড়া শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ফাল্গুনী হিজড়া ও সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য হাসনা হিজড়া, সমাজের প্রত্যেকটি মানুষকে এদের প্রতি হতে হবে সহানুভূতিশীল। শিক্ষা ক্ষেত্রে এই লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর যে ধরনের বৈষম্যের শিকার হন এ বিষয়ে বিভিন্ন বৈষম্যের কথা উল্লেখ করেন অংশগ্রহণকারী অনেক হিজড়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের হিজড়া গুরু সুরাইয়া ছায়া সহ আরো অনেকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com