শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান অনলাইন জুয়ায় আসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু,, ঘাতক স্বামী আটক এসআরবি – ৭ মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা।

 

অভয়নগরে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি-

যশোরের অভয়নগরে শেখ আতিয়ার রহমান ওরফে আতাই (৫৭) নামে হত্যা মামলার এক আসামিকে কুপিয়ে হত্যা করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। সোমবার রাত আনুমানিক সাড়ে ৯ টার সময় চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
নিহত আতাই মোয়াল্লেমতলা গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে। এ ঘটনায় মঙ্গলবার সকালে অভয়নগর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নিহতের পরিবার সূত্র জানায়, সোমবার সন্ধায় ইফতারের পর আতাই বাড়ির সামনে দাড়িয়ে ছিলেন। এসময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী লিমন (২৪), কাজী তারেক (২৫) ও মুন্না (২৪) ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়। মারাত্মক আহত আতাইকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যালে পাঠানো হয়। রাত আনুমানিক সাড়ে ৯ টার সময় তিনি মারা যান।
গ্রামবাসী জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০১৪ সালের ১৭ রমজান স্থানীয় চরমপন্থি নেতা গিয়াস উদ্দীন ও তার সহযোগিদের হাতে নিশান নামে এক যুবক খুন হয়েছিল। নিশান হত্যাকা-ে পরিবারের পক্ষ থেকে মামলা না করায় অভয়নগর থানা পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। সেই মামলায় শেখ আতিয়ার রহমান ওরফে আতাই, গিয়াসউদ্দিনসহ কয়েকজনকে আসামি করা হয়। নিশান হত্যাকা-ের প্রতিশোধ হিসেবে সেই ১৭ রমজান ২০২০ সালে আতাইকে খুন করা হয়েছে বলে মনে করেন গ্রামবাসী।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, মামলা হয়েছে। হত্যাকান্ডের রহস্য উৎঘাটনে অনুসন্ধান চলছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com