বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ৩ জন সহযোগী গ্রেফতার কোতোয়ালি থানার সফল অভিযান সিআরবিতে হালিমের লটারির নামে জুয়ার ব্যাবসা গুড়িয়ে দিল ওসি আফতাব উদ্দিন জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সাপ্লাই চেইন ও বাংকারিং প্রসংগে চেয়ারম্যান, চবক এর সভাপতিত্বে চট্টগ্রাম বন্দরে সভা অনুষ্ঠিত গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামের পতেঙ্গায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন – অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম জেলার সীতাকুন্ডে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সমন্বয়য়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে-র‍্যাব-৭ ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: সংযুক্ত আরব আমিরাতের বন্দরে থাকা জাহাজের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগে বিএসসি

১টি আগ্নেয়াস্ত্র গুলি সহ ১ জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৭

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে বিশেষ অভিযানে ১টি আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধারসহ ১ জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৭ চট্টগ্রাম।

মিডিয়া সেন্টার ঃ- র‍্যাব-৭ চট্টগ্রাম

র‍্যাব-৭ চট্টগ্রাম বিশেষ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি থানাধীন গচ্ছাবিল এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের পাঁকা রাস্তার উপর কতিপয় অস্ত্রধারী মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ০৪ জুন ২০২৪ইং তারিখ আনুমানিক ১৫৩০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ লোকমান হোসেন (২৪), পিতা-মোঃ আলমগীর হোসেন, সাং-গচ্ছাবিল, থানা-মানিকছড়ি, জেলা-খাগড়াছড়ি’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশীকালে তার পরিহিত প্যান্ট হতে তার নিজ হাতে বের করে দেয়া মতে ০১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র এবং ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার সহ আসামি’কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় জব্দকৃত আগ্নেয়াস্ত্র নিজ হেফাজতে রাখার বিষয়ে বৈধ কোন কাগজপত্র সে দেখাতে পারে নাই। উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, সে দীর্ঘদিন যাবৎ স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম, রাহাজানি, চাঁদাবাজি, জমি দখল সংক্রান্ত অপরাধমূলক কার্যক্রম সহ অপরাধ চক্রের সক্রিয় সদস্য। এছাড়াও বিভিন্ন মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিতকল্পে জব্দকৃত আগ্নেয়াস্ত্র ব্যবহার করতো মর্মে সে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com