বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ৩ জন সহযোগী গ্রেফতার কোতোয়ালি থানার সফল অভিযান সিআরবিতে হালিমের লটারির নামে জুয়ার ব্যাবসা গুড়িয়ে দিল ওসি আফতাব উদ্দিন জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সাপ্লাই চেইন ও বাংকারিং প্রসংগে চেয়ারম্যান, চবক এর সভাপতিত্বে চট্টগ্রাম বন্দরে সভা অনুষ্ঠিত গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামের পতেঙ্গায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন – অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম জেলার সীতাকুন্ডে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সমন্বয়য়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে-র‍্যাব-৭ ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: সংযুক্ত আরব আমিরাতের বন্দরে থাকা জাহাজের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগে বিএসসি

ছুরি মেরে হত্যা মামলার আসামি গ্রেফতার – ২

ছুরি মেরে হত্যা মামলার আসামি গ্রেফতার – ২

মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী রোডে গত ৯/০৫/২০২৪ তারিখে ছুরি মেরে মেহেদী নামের এক যুবককে হত্যা করে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা, মেহেদী হত্যা মামলার এজাহার নামীয় দুই জন কে আটক করতে সক্ষম হয়েছে ইপিজেড থানা পুলিশ।
সিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,
গত ৯/০৫/২০২৪.টার সময় সিইপিজেডস্থ কন্ডা আর্টস মেটেরিয়ালস ফ্যাক্টরিতে কর্মরত সাদিকুর রহমান এবং রমজান আলির মধ্যে পাওনা টাকার বিষয় নিয়ে কথা কাটাকাটিসহ হাতাহাতির ঘটনা ঘটে। ফ্যাক্টরি ছুটি হওয়ার পর তাদের উভয়ের পরিচিতজনরা উক্ত ফ্যাক্টরির সামনে উপস্থিত হলে পরিচিতজনদের সামনেই একই তারিখ সন্ধ্যা আনুমানিক ৭.৪০ মিনিটের সময় তাদের উভয়ের মধ্যে হাতাহাতিসহ হুমকি-ধামকির ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর অর্থাৎ একই তারিখ রাত আনুমানিক ৮.৩০ মিনিটের সময় ইপিজেড থানাধীন আকমল আলী রোড চৌরাস্তাসংলগ্ন চেয়ারম্যান বাড়ির সামনে রাস্তার উপর বিবাদী সাদিকুর রহমান ও রমজান আলীসহ তাদের সহযোগী এবং কিশোর গ্যাংয়ের মধ্যে পুনরায় মারামারিসহ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ সময়ে ঘটনাস্থল উক্ত রাস্তা দিয়ে বাদী রেহানা বেগম (৪৮)-এর ছেলে মেহেদি হাসান (১৯) ও তার নাতি মো. নাহিম (১৮) সহ অন্য পথচারীরা আতঙ্কিত হয়ে দিগ্‌বিদিক ছুটাছুটিকালীন বাদীর ছেলে মেহেদি হাসান (১৯)-কে আসামিরা এলোপাথাড়ি ছুরিকাঘাত করলে বাদীর ছেলে মেহেদি হাসান (১৯)-এর বুকের ডান পাশে, ডান হাতের কব্জির উপরে এবং ডান পায়ের হাঁটুর পিছনে রগ কেটে গুরুতর রক্তাক্ত কাটা জখম হয়। উক্ত মারামারির ঘটনায় মেহেদি হাসান রিফাত (২২) ও শহিদুল ইসলাম (২৩) ও ছুরিকাঘাতে জখমপ্রাপ্ত হয়।

বাদীর ছেলে মেহেদি হাসান (১৯)-এর শোর-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে বাদীর নাতি মো. নাহিমসহ উপস্থিত লোকজন তার ছেলে মেহেদি হাসানকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মেহেদি হাসান ৯/০৫/২০২৪ রাত ১০. টার সময় মারা যায়।

এ বিষয়ে সিএমপি ইপিজেড থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

মামলার প্রেক্ষিতে ইপিজেড থানার অফিসার ও ফোর্সসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক দিক-নির্দেশনায় নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী এলাকায় অভিযান পরিচালনা করে এজাহার নামীয় আসামি রহমান (২৬) এবং মামলার ঘটনার সহিত জড়িত সন্দেহে তদন্ত প্রাপ্ত আসামি মো. হাফিজুল ইসলাম (২৬)-কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে মামলার মূল রহস্য উদ্‌ঘাটনসহ গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com