সোমবার, ১১ মে ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হলেন সাংবাদিকের চিকিৎসক কন্যা।

 

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হলেন সাংবাদিকের চিকিৎসক কন্যা

নিজস্ব প্রতিবেদক ঃঃ রাসেল চৌধুরী

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের রোগীদের চিকিৎসায় নিয়োজিত এক নারী চিকিৎসক এবার করোনায় আক্রান্ত হলেন। সোমবার (১১ মে) বিআইটিআইডি ল্যাবের রিপোর্টে ২৯ বছর বয়সী এই নারী চিকিৎসকের করোনা পজিটিভ আসে। আক্রান্ত চিকিৎসকের নাম সামিয়া নাজনীন। তিনি চট্টগ্রামের জ্যেষ্ঠ সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরীর মেয়ে।

জানা যায়, তিন-চার দিন আগে করোনার উপসর্গ দেখা দিলে ১০ মে তার নমুনা সংগ্রহ করা হয় পরীক্ষার জন্য। একদিন পরেই সোমবার (১১ মে) রাতে তার রিপোর্ট পজেটিভ আসে।

এদিকে করোনার উপসর্গ দেখা দেওয়ার পর থেকেই করোনা আক্রান্ত চিকিৎসক তার শ্বশুরবাড়িতে হোম কোয়ারেন্টিনে আছেন।

ডাক্তার সামিয়া নাজনীনের স্বামী সানিউল ইসলাম জানান, ‘মা ও শিশু হাসপাতালের রোগীদের চিকিৎসায় নিয়োজিত ছিল সামিয়া নাজনীন। সেখানে সপ্তাহে দুই তিন দিন করে ডিউটি ছিল। কিভাবে সে এ ভাইরাসে সংক্রামিত হয়েছে তা জানি না। তবে তার শারিরীক অবস্থা মোটামুটি ভালো আছে। সে বাসায় আইসোলেশনে আছে।’

সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরী জানান, ‘করোনার উপসর্গ দেখার পরপরই আমার মেয়ে হোম কোয়ারেন্টাইনে চলে যায়। এখন শ্বশুরবাড়িতে কোয়ারেন্টাইনে আছে। শরীরের অবস্থা আছে একরকম। জ্বর আসে মাঝেমাঝে। সে তো নিজেই ডাক্তার তাই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছে।’

রোগীর সেবা দিতে গিয়ে ডাক্তার মেয়ে করোনা আক্রান্ত হওয়ায় সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমেও সকলের কাছে দোয়া চেয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com