রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

বামনডাঙা নদীর জমি সরকারের নামে লিপিবদ্ধ করার দাবিতে জেলা প্রশাসকের নিকট আবেদন পত্র

বামনডাঙা নদীর জমি সরকারের নামে লিপিবদ্ধ করার দাবিতে জেলা প্রশাসকের নিকট আবেদন পত্র

সত্যেন্দ্র নাথ রায়,নীলফামারী, প্রতিনিধি

রিভারাইন পিপলের পক্ষে ১৮ এপ্রিল ২০২৪ সকাল ১১টায় বামনডাঙা নদীর জমি নদীর নামে লিপিবদ্ধ করার জন্য একটি আবেদনপত্র নীলফামারীর জেলা প্রশাসককে দেওয়া হয়েছে।
রিভারাইন পিপলের পরিচালক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ এবং নীলফামারী জেলা সমন্বয়ক আব্দুল ওয়াদুদ স্বাক্ষরিত আবেদনপত্র জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ এর হাতে তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, যমুনেশ্বরী নদী সুরক্ষা কমিটির আহ্বায়ক শান্তিপদ রায়, দেওনাই নদী সুরক্ষা কমিটির সদস্য সচিব আতিকুর রহমান মনি, শালকি নদী সুরক্ষা কমিটির জুলফিকার আলি, কলমদার নদী সুরক্ষা কমিটির সদস্য সচিব সত্যেন্দ্রনাথ রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রিভারাইন পিপল ক্লাবের সমন্বয়ক সুপ্ত।

আবেদনপত্রে উল্লেখ করা হয় ২০২৩ সালে প্রকাশিত জাতীয় নদী রক্ষা কমিশনের প্রকাশিত “বাংলাদেশের নদ-নদী: সংজ্ঞা ও সংখ্যা” শীর্ষক গ্রন্থে বামনডাঙা নদী হিসেবে উল্লেখ করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড নদীটি খনন করেছে। কিন্তু নদীর জমিগুলো ব্যক্তির নামে লিপিবদ্ধ হয়েছে। নদীর জমি নদীর তথা সরকারের নামে নাহলে নদীটির ভবিষ্যৎ অনিশ্চিত। ‘
আবেদন পত্রে অনুরোধ করা হয় – আইন ও বিধি অনুযায়ী বামনডাঙা নদী প্রবাহের সম্পূর্ণ জমি নদীর নামে লিপিবদ্ধ করা হোক।
পরবর্তিতে ডোমার ডিমলা উপজেলার উপরদিয়ে প্রবাহিত বিভিন্ন নদী পরিদর্শন করেন রিভারাইন পিপলের পরিচালক ড.তুহিন ওয়াদুদ, এসময় তার সাথে ছিলেন বিএমডিএ
এর সহকারী প্রকৌশলী একেএম ফজলুল হক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com