শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

সাংবাদিক কাউসারকে হত্যার হুমকি, সিইউজের ক্ষোভ

সাংবাদিক কাউসারকে হত্যার হুমকি, সিইউজের ক্ষোভ

মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম ৯ই এপ্রিল 

পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এর সদস্য ও দৈনিক যুগান্তরের চট্টগ্রাম ব্যুরোর রিপোর্টার এম এ কাউসারকে হুমকির ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে সিইউজে।

সোমবার (৮ এপ্রিল) এক বিৃবতিতে সিইউজে সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, সংবাদ প্রকাশের জেরে কোনো সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া কাম্য হতে পারে না

কোনো নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনৈতিক কর্মী যখন এমন কাজ করেন, এটি পুরো রাজনৈতিক সমাজের জন্য কলঙ্ক হয়ে দাঁড়ায়।

তারা বলেন, সংবাদে ভুল থাকলে ভুক্তভোগী হিসেবে দেশের প্রচলিত আইন মেনে প্রতিকার চাইতে পারতেন।
কিন্তু তা না করে সরাসরি হত্যার হুমকি দেওয়া ফৌজদারি অপরাধের শামিল। এ ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানান সাংবাদিক নেতারা।

প্রসঙ্গত, দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশের জের ধরে কাউন্সিলর হুরে আরা বেগম ও রাশেদ হায়দার সোহেল নামের এক ব্যক্তি সাংবাদিক এম এ কাউসারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন। এ ঘটনায় সাংবাদিক কাউসার থানায় সাধারণ ডায়েরি করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com