শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

ইপিজেড থানার অভিযানে হত্যাকাণ্ডের ২৪ ঘন্টার মধ্যে মামলার রহস্য উদঘাটন,গ্রেফতার-১

সিএমপির ইপিজেড থানার অভিযানে হত্যাকাণ্ডের ২৪ ঘন্টার মধ্যেই মামলার রহস্য উদঘাটন,গ্রেফতার-১

মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম

গত ৩০ মার্চ ২০২৪ ইং তারিখ রাত অনুমান ৭.৩০ মিঃ নগরীর ইপিজেড থানাধীন নারিকেল তলা হাজী মইনুদ্দিন বিল্ডিং এর চতুর্থ তলা, ৪১ নং রুমে বাদী মোঃ মারুফ মিয়া (১৮) এর সৎ মা বিউটি আক্তার (২৮) এবং তার বাবা মোঃ শাহীন এর মধ্যে ঝগড়া বিবাদ সহ হাতাহাতি হয়।

ঝগড়া বিবাদ চলাকালীন তাদের মাঝে হাতাহাতির এক পর্যায়ে বিউটি আক্তার তার বাসায় থাকা মসলা বাটার শীলের পাটা নিয়া মোঃ শাহীন (৩৫) এর দিকে ছুড়ে মারলে মোঃ শাহীন আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং পাটাটি ভেঙে দুই টুকরা হয়ে যায়। ঐ অবস্থায় বিউটি আক্তার (২৮) পুনরায় পাটার ভাংগা টুকরা দিয়ে ভিকটিম মোঃ শাহীন এর মাথার পিছনে বাম পাশে সজোরে আঘাত করলে তার মাথার পিছনের বাম পাশে ফেটে রক্তাক্ত জখম হয়।

পরবর্তীতে বিউটি আক্তার (২৮) পাটার ভাংগা টুকরা দিয়া ভিকটিমের পিঠে, দুই হাতে ও দুই পায়ের বিভিন্ন অংশে আঘাত করে জখম করে।

সংবাদ পেয়ে বাদীর সাথে থাকা জাহিদ মিয়া (৪২) ও মোঃ জানু মিয়া (৪৪) ঘটনাস্থলে গিয়ে বাদীর বাবা মোঃ শাহীনকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বাদীর বাবা মোঃ শাহীন (৩৫) উক্ত হাসপাতালের ওয়ার্ড নং- ২৮, বেড নং- ১১-এ’তে চিকিৎসাধীন অবস্থায় ০১/৪/২০২৪ ইং তারিখ ভোর ৫.১০ মিঃ এর সময় মারা গেলে নগরীর ইপিজেড থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

সিএমপির বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার বন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হাসান ও ইপিজেড থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হোসাইনের নেতৃত্বে ইপিজেড থানার টিম ১লা এপ্রিল, ২০২৪  রাত ১১:৪৫ মিঃ থানা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিউটি আক্তার কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ব্যাক্তিকে যথাযথ পুলিশ স্কটের সহায়তায় বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com