শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

নগরীর ঈদ বাজারে নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিএমপি কমিশনার

নগরীর ঈদ বাজারে নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিএমপি কমিশনার মহোদয়।

ডেক্স নিউজ ঃ- সিএমপি মিডিয়া

৩১ মার্চ ২০২৪ নগরীর কোতোয়ালি থানাধীন নিউমার্কেট বিপণি বিতান, তামাকুমন্ডী লেইন, রিয়াজুদ্দিন বাজার ও টেরিবাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)।

পরিদর্শনকালে মান্যবর পুলিশ কমিশনার মার্কেটের ব্যবসায়ী, শ্রমিক এবং ক্রেতা সাধারণের সাথে মতবিনিময় করেন। ক্রেতা বিক্রেতা ও মার্কেট সমিতির কোন সমস্যা আছে কিনা জানতে চান।

এসময় তিনি বলেন, বাণিজ্য নগরী চট্টগ্রামকে কেন্দ্র করে সারা বাংলাদেশের বাণিজ্য পরিচালিত হচ্ছে। তাই নগরীর প্রতিটি মার্কেটের ভেতরে এবং আশেপাশে আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা পুলিশ নিয়োগ দেয়া হয়েছে। নগরবাসী যাতে নিশ্চিন্তে কেনাকাটা করতে পারে এবং উৎসব মুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর পালন করতে পারে সেজন্য সকল প্রকার আইনগত সহযোগিতা প্রদান করা হবে। তিনি বলেন ব্যবসা বাণিজ্যের কল্যাণে সিএমপি সবসময়ই ব্যবসায়ীদের পাশে থাকবে।

এসময় ছিনতাই, প্রতারণা, মোবাইল চুরি,খাদ্যে ভেজাল ও জালটাকাসহ যে কোন ধরনের অপরাধ সংক্রান্ত দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।

সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, বিপিএম-সেবা, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম-বার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com