রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

বৃহস্পতিবার ৩১তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

বৃহস্পতিবার ৩১তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম

নগরের টাইগারপাসের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে ৩১তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এ ছাড়া ১৮-১৯ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হবে পঞ্চম চট্টগ্রাম আইটি ফেয়ার।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, চট্টগ্রামে কেন খেলার মাঠের এত অভাব? এটা আমাদের ব্যর্থতা।

অনেক খেলার মাঠ বেদখল হয়ে গেছে। চেম্বার প্রতি বছর দাবি জানিয়ে আসছে আন্তর্জাতিক মানের এক্সপো সেন্টার নির্মাণের জন্য। জঙ্গল সলিমপুরসহ কয়েকটি জায়গায় এক্সপো সেন্টার করার প্রস্তাবনা রয়েছে। এটা খুবই জরুরি। মেলার পর খেলার মাঠ পরিষ্কার করে যেভাবে পেয়েছিলাম সেভাবে দিয়ে আসি।

সিআইটিএফের চেয়ারম্যান একেএম আকতার হোসাইন বলেন, ১৫ ফেব্রুয়ারি বিকেল চারটায় সিআইটিএফের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। মেলা উদ্বোধন করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বিশেষ অতিথি থাকবেন নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এমএ লতিফ। গেস্ট অব অনার থাকবেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।

মেলায় বঙ্গবন্ধু প্যাভিলিয়ন থাকবে। এতে বাতিঘরের সহায়তায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী, মুক্তিযুদ্ধ বিষয়ক বই ও প্রকাশনা থাকবে।

তিনি জানান, এবার চার লাখ বর্গফুটের সিআইটিএফে ১৬টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৫৬টি প্রিমিয়ার স্টল, ৯৪টি গোল্ড, ৪৮টি মেগা স্টল, ১১টি ফুড স্টল, ৩টি জোনে ৪০০ স্টলে ৩ শতাধিক প্রতিষ্ঠান অংশ নেবে। এর মধ্যে ভারত, থাইল্যান্ড, ইরানের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা পণ্য প্রদর্শন করবে। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। জনপ্রতি টিকিটের মূল্য ২০ টাকা।

তিনি বলেন, শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বার ১৯৯৩ সাল থেকে দেশি পণ্যের প্রচার প্রসারে সিআইটিএফ আয়োজন করে আসছে। এবারও দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা পণ্য প্রদর্শন করবেন। লাখো মানুষ এ মেলা পরিদর্শন ও পছন্দের পণ্য সংগ্রহ করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিআইটিএফের কো-চেয়ারম্যান অহিদ সিরাজ চৌধুরী স্বপন, অঞ্জন শেখর দাশ, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, পিএইচপির পরিচালক আকতার পারভেজ হিরু, সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনালের আবদুল্লাহ ফরিদ প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com