সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

চসিকের অভিযানে পুলিশ ও হকারদের মাঝে গুলাগুলি সংঘর্ষ

চসিকের অভিযানে পুলিশ ও হকারদের মাঝে গুলাগুলি সংঘর্ষ

ডেক্স নিউজ ঃ- চট্টগ্রাম সিটি করপোরেশন

চট্টগ্রামে পুলিশ ও হকারদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নগরীর নিউ মার্কেট, রেল স্টেশন এলাকায় যানচলাচল কমে গেছে। পুলিশের শতাধিক সদস্য ঘটনাস্থলে অবস্থান করছেন। পুরো এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) ৪টার দিকে পুনর্বাসনের দাবিতে আন্দোলনরত হকাররা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত (বিকেল সাড়ে ৫টা) দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। সংঘর্ষে একাধিক ব্যবসায়ী ও পুলিশ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি ভ্রাম্যমাণ আদালত ওই এলাকার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালালে সংঘর্ষের সূত্রপাত হয়।হকাররা পুনর্বাসনের দাবি জানিয়ে উচ্ছেদ অভিযানের প্রতিবাদ করে।

কোতোয়ালি থানার ওসি ওবায়দুল হক জানান, স্টেশন রোড এলাকায় সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানের পর কতিপয় হকার আবারও সড়ক ও ফুটপাত দখল করে দোকান বসানোর চেষ্টা করে। পুলিশ বাধা দিলে হকাররা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। এতে পুলিশের সঙ্গে হকারদের সংঘর্ষ হয়। সংঘর্ষে ৪/৫ জন পুলিশ আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত এবং পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com