বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

চসিকের নির্মাণ সামগ্রী পরীক্ষাগারের প্রথম প্রতিবেদন হস্তান্তর

চসিকের নির্মাণ সামগ্রী পরীক্ষাগারের প্রথম প্রতিবেদন হস্তান্তর

ডেক্স নিউজ ঃ-  চট্টগ্রাম সিটি করপোরেশন

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্মাণ সামগ্রী পরীক্ষাগারের করা প্রথম পরীক্ষার প্রতিবেদন ঠিকাদারের কাছে হস্তান্তর করছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো রেজাউল করিম চৌধুরী।

বৃহস্পতিবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহিনুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহানসহ প্রকৌশলীবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ প্রতিবেদন হস্তান্তরে উপস্থিত ছিলেন।

গত বছরের ৯ নভেম্বর সড়কে ব্যবহৃত নির্মাণসামগ্রীর মান পরীক্ষা করতে গবেষণাগার চালু করেছে চসিক। সাগরিকায় অবস্থিত কোটি টাকা ব্যয়ে নির্মিত এ গবেষণাগারে কোর কাটার মেশিন, ওভেনসহ ৩৩টি বিভিন্ন অত্যাধুনিক মেশিনে সড়কসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে ব্যবহৃত সামগ্রী পরীক্ষা করা হবে। আবার প্রকল্প শেষ হলে সে প্রকল্প থেকে স্যাম্পল সংগ্রহ করে কাজের মান পরীক্ষা করা হবে। ফলে একদিকে চট্টগ্রামের রাস্তার মান বাড়বে, অপরদিকে আগে এ পরীক্ষাগুলো বাহিরে করতে গিয়ে যে ব্যয় হতো তা সাশ্রয় হয়ে চসিকের আয় বাড়বে এবং সময় সাশ্রয় হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com