বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ৩ জন সহযোগী গ্রেফতার কোতোয়ালি থানার সফল অভিযান সিআরবিতে হালিমের লটারির নামে জুয়ার ব্যাবসা গুড়িয়ে দিল ওসি আফতাব উদ্দিন জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সাপ্লাই চেইন ও বাংকারিং প্রসংগে চেয়ারম্যান, চবক এর সভাপতিত্বে চট্টগ্রাম বন্দরে সভা অনুষ্ঠিত গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামের পতেঙ্গায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন – অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম জেলার সীতাকুন্ডে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সমন্বয়য়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে-র‍্যাব-৭ ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: সংযুক্ত আরব আমিরাতের বন্দরে থাকা জাহাজের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগে বিএসসি

ফুলের রাজধানী ঝিকরগাছায় ৪ দিনব্যাপী ফুল উৎসবের শুভ উদ্বোধন

ফুলের রাজধানী ঝিকরগাছায় ৪ দিনব্যাপী ফুল উৎসবের শুভ উদ্বোধন

মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার (যশোর)

যশোরের অপরূপ সৌন্দর্যের লীলাভূমি ফুলের রাজধানী বা ফুলের রাজ্য ঝিকরগাছা উপজেলায় ৪ দিনব্যাপী ফুল উৎসবের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এমন ফুলের মেলা দেশের আর কোথাও নেই। এই মেলাকে কেন্দ্র করে রক্ষণাবেক্ষণের জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। প্রশ্নবিদ্ধ হবে এমন কোন কাজ করা যাবে না। বাহির থেকে যে অতিথি বা পর্যটকবৃন্দ আসবে তাদের সাথে সদয় ভালো ব্যবহার করে তাদেরকে উৎসাহিত করতে হবে এই এলাকায় আবারও আসার জন্য। সব সময় মনে রাখতে হবে কোন ভালো জিনিস তৈরী করতে অনেক সময় লাগে কিন্তু সেটা নষ্ট করতে বেশি সময় লাগে না।
বৈচিত্রময় এ ফুলের রাজ্যকে সকলের সামনে তুলে ধরার লক্ষে যশোরের জেলা প্রশাসক’র সার্বিক তত্ত্বাবধানে ও ঝিকরগাছা উপজেলা প্রশাসন’র আয়োজনে বুধবার বিকাল সাড়ে ৪টার সময় পানিসারা ফুল মোড়ে ৪ দিনব্যাপী ফুল উৎসবের সভাপতিত্বে করেছেন উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল। তিনি তার বক্তব্যে বলেন, আমাদের যশোর জেলার ট্যাগে রয়েছে নানান রঙের ফুলের মেলা, খেজুর গুড়ের যশোর জেলা। এটাতে প্রথমেই রয়েছে আমাদের এই ঝিকরগাছার অঞ্চলকে ঘিরে কথাটা এসেছে। আর এই কথাকে ধরেই আমাদের আজকের মেলা। এখানে বিভিন্ন জাতের ফুল চাষ হচ্ছে কিন্তু ফুলের বিপন হয়ে আসছে কিন্তু এখানে একটা সমন্বয়ের উদ্যোগ প্রয়োজন। আমাদের পাশ্ববর্তী রয়েছে বেনাপোল স্থল বন্দর ও রেল লাইন রয়েছে। আমরা এটা উদ্যোগ নিতে পারি যে ট্রেনে একটা বগি ফুলের জন্য বরাদ্দের। যেটার মাধ্যমে এই অঞ্চলের ফুলে কম সময়ের মধ্যে ঢাকাতে পৌছাতে পারে এবং সেখান থেকে দেশের বাহিরে রপ্তানী করা সহজ হয়ে যাবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যশোর জেলার স্থানীয় সরকারের উপ পরিচালক মোঃ রফিকুল হাসান, নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, সহকারী কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রশিদুল আলম, উপজেলা কৃষি অফিসার মোঃ মাসুদ হোসেন পলাশ, থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান মোঃ জাহাঙ্গীর হুসাইন মিঞা, উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দীন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আরব আলী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার অনিতা মল্লিক, উপজেলা সমবায় অফিসার ছালাউদ্দিন, উপজলো জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী অন্তরা সরকার, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছা জোনাল অফিসের ডিজিএম টিএম মেসবাহ উদ্দিন, এজিএম মোঃ রুবেল রানা, উপজেলা পরিষদের সিএ ইমদাদুল হক ইমদাদ, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন মোড়ল, প্রচার সম্পাদক সুজন মাহমুদ, সহ প্রচার সম্পাদক মিঠুন সরকার, সহ দপ্তর সম্পাদক সুমন হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিজানুর রহমান, ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ, উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, উপজেলা পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ আরো অনেকে। আলোচনা সভার পরিশেষে কুষ্টিয়ার লালন একাডেমীর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন একাডেমিক সুপারভাইজার মোঃ কামরুজ্জামান ও সরকারি শহীদ মশিয়ুর রহমান ডিগ্রী কলেজের প্রভাষক ফারহানা হক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com