রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

ব্যবসা প্রতিষ্ঠানের বর্জ্য যত্রতত্র ছড়ালে জরিমানা করবে চসিক: মেয়র রেজাউল

ব্যবসা প্রতিষ্ঠানের বর্জ্য যত্রতত্র ছড়ালে জরিমানা করবে চসিক: মেয়র রেজাউল

চট্টগ্রাম- সিটি করপোরেশন ০১ ফেব্রুয়ারি’২০২৪খ্রি.

ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক ভবনের বর্জ্য যত্রতত্র ছড়ালে জরিমানা করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
বৃহস্পতিবার বহদ্দারহাট পুলিশ বক্সের পাশে মাসব্যাপী শুস্ক মৌসুমে খালের মাটি উত্তোলন কার্যক্রমের উদ্বোধনকালে মেয়র এ ঘোষণা দেন।
মেয়র আরো বলেন, জলাবদ্ধতা ঠেকাতে আমরা শুস্ক মৌসুমে খাল-নালা থেকে মাটি তুলছি। সিডিএ এর জলাবদ্ধতা নিরসণ প্রকল্পের আওতায় থাকা খালগুলোর মাটি বর্ষা মৌসুমের পূর্বে তোলার আহ্বান জানান। পরিবর্তিত জলবায়ুর কারণে নগরীতে পানি জমলেও দ্রুততম সময়ে সে পানি যাতে অপসারিত হয় সেটিই আমাদের লক্ষ্য। “তবে কোন পদক্ষেপই সফল হবেনা, যদিনা জনগণ খাল নালায় প্লাস্টিক-পলিথিন ও ময়লা-আবর্জনা ফেলা বন্ধ না করে।
আমরা জনগণকে সচেতন করার লক্ষে লিফলেট বিতরণ করেছি এবং পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রচার করছি। আমরা চাচ্ছি জনগণকে সচেতন করে এতে সম্পৃক্ত করতে। এ মাস থেকে ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক ভবনগুলোর ময়লা-আবর্জনা যত্রতত্র ছড়ালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাস্তি ও জরিমানা করা হবে।
যারা যত্রতত্র ও খাল-নালায় ময়লা আবর্জনা এবং প্লাষ্টিক সামগ্রী ফেললে তাদের চিহ্নিত করতে সিভিল ড্রেসে চসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মচারীদের প্রত্যক্ষ নজরদারীর দায়িত্ব দেয়া হয়েছে। চসিক ম্যাজিস্ট্রেগণ দোষীদের বিরুদ্ধে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com