রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

চোর আটক সহ ৬ লক্ষ টাকার চোরাই মালামাল উদ্ধার- ইপিজেড থানা

চোর আটক সহ ৬ লক্ষ টাকার চোরাই মালামাল উদ্ধার- ইপিজেড থানা

মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম

চোর সহ ৬ লক্ষ টাকার চোরাই মালামাল উদ্ধার-করেছে ইপিজেড থানা
ঘটনার বিবরণে ইপিজেড থানার সুত্রে জানা জায়, বাদী মোঃ এহসানুল হক(৫৭) এর ইপিজেড থানাধীন সিইপিজেডস্থ টীম এ্যাপারেলস নামক ফ্যাক্টরীর জানালার গ্রিল কেটে অজ্ঞাতনামা চোরেরা ফ্যাক্টরীতে প্রবেশ করে (১)সিলিং ফ্যান (৪০)টি, মূল্য অনুমান ১,২০,০০০/-টাকা, (২) সুইং মেশিন হেড ৩০ পিচ, মূল্য অনুমান ৪,০০,০০০/-টাকা, (৩) সুইং মেশিনের মোটর ৩০ পিচ, মূল্য অনুমান ৯০,০০০/-টাকা, (৪)ইলেকট্রিক ওয়্যার ৪,০০০ মিটার, মূল্য অনুমান ২০,০০০/-টাকাসহ সর্বমোট ৬,৩০,০০০(ছয় লক্ষ ত্রিশ হাজার) টাকার মালামাল চুরি করে নিয়া যায় মর্মে বাদী ইপিজেড থানায় লিখিত এজাহার দায়ের করিলে অফিসার ইনচার্জ ইপিজেড থানার মামলা নং-৬, তারিখ-২০/০১/২০২৪ ইং, ধারা-৪৬১/৩৮০ পেনাল কোড রুজু করেন।
সহকারী পুলিশ কমিশনার (বন্দর) জোন, মোঃ মাহামুদুল হাসান এর দিক নির্দেশনায় ইপিজেড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জামাল উদ্দিন এর নের্তৃতে এসআই/ মোশারফ হোসেন, এএসআই/ শরিফুল ইসলাম, এএসআই/ শামছুদ্দিন, এএসআই/ ইমাম হোসেন সহ চট্টগ্রাম মহানগর এলাকায় অভিযান পরিচালনা করে চাদগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকা হতে ঘটনায় জড়িত আসামী মোঃ সুমন @ ডার্বি (২৫), পিতা-আব্দুল বারেক, মাতা-ময়ফুল বেগম, সাং-ফরিদাবাদ, ১২নং আহমদপুর ইউনিয়ন, থানা-চরফ্যাশন, জেলা-ভোলা, বর্তমানে-ব্যরিস্টার কলেজ রোড, মহিউদ্দিন কলোনী, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শেষে তার দেখানো ও সনাক্ত মতে সিএমপি’র বন্দর থানাধীন দক্ষিন মধ্যম হালিশহর টেকের মোড় রেলবিট মাহাবুব কলোনী হইতে ৩০(ত্রিশ) টি সিলিং ফ্যানের বডি, ৮৭ টি সিলিং ফ্যানের ডানা (ব্লেড), ১২ টি মোটর, ১০ ব্যাটারী টি সহ আরো কিছু চোরাই মালামাল উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশী পাহারায় বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com