বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

তারের জঞ্জাল অপসারণ ফেব্রুয়ারিতে ৩ ওয়ার্ডে পাইলট প্রকল্প শুরু করছে চসিক

তারের জঞ্জাল অপসারণ
ফেব্রুয়ারিতে ৩ ওয়ার্ডে পাইলট প্রকল্প শুরু করছে চসিক

ডেক্স নিউজ ঃ- চট্টগ্রাম সিটি করপোরেশন

তারের জঞ্জালে ম্লান হওয়া চট্টগ্রামের সৌন্দর্য ফেরাতে ১৬ ফেব্রুয়ারি থেকে নগরীর তিন ওয়ার্ডে পাইলট প্রকল্প শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

সোমবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে ডিশ ও ইন্টারনেট সংযোগ প্রদানকারী বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সংগঠনসহ প্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে সভায় এ সিদ্ধান্ত নেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, চট্টগ্রাম শহরকে নান্দনিকভাবে গড়ে তোলার লক্ষ্যে ভূ-গর্ভস্থ নেটওয়ার্ক সৃষ্টি ও ড্রেনেজ সিষ্টেম ব্যবহার করে ডিস ও ইন্টারনেট ক্যাবল সঞ্চালনের বিষয়ে সভায় উপস্থিত আমরা সবাই একমত। প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসাবে প্রাথমিকভাবে ফেব্রুয়ারি মাসের ১৬ তারিখ থেকে লালখান বাজার, বাগমনিরাম এবং জামালখান ওয়ার্ডে পাইলট প্রকল্প চালু করা হবে। এই প্রকল্প সফল হলে পরবর্তীতে অন্যান্য ওয়ার্ডসমূহে এই কার্যক্রম প্রসারিত করব আমরা।

এর আগে গত ২১ নভেম্বর একই বিষয়ে সভা করে চসিক। সভায় উপস্থিত ছিলেন নগর পরিকল্পনা ও উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি ও ২১ নং জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ১৪ নং লালখান ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসনাত মোঃ বেলাল, পরিবশে উন্নয়ন স্থায়ী কমিটির সদস্য ও ০৭ নং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর রূমকি সেনগুপ্ত, পরিবেশ উন্ন্য়ন স্থায়ী কমিটির সদস্য-সচিব ও কর্পোরেশনের সচিব খালেদ মাহমুদ, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, সহকারী নগর পরিকল্পনাবিদ আবদুল্লাহ আল ওমর, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অব বাংলাদেশ (ওঝচঅই) এর সভাপতি এমদাদুল হক ও সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূইয়াসহ ক্যাবল অপারেটর অব বাংলাদেশ (ঈঙঅই) এর প্রতিনিধিগণ ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com