বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

নীলফামারীতে হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন

নীলফামারীতে হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন

সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি

নীলফামারীতে কয়েক দিনের শৈতপ্রবাহ
ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পরেছে জনজীবন।

হিমেল হাওয়ার কারনে নীলফামারীবাসী বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশায় দেখতে না পেয়ে যানবাহন গুলো হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে থমকে থমকে।গ্রামের পিছিয়ে পড়া ছিন্নমুল ও নিম্ন আয়ের মানুষজন একটি গড়ম কাপড়ের আসায় তাকিয়ে আছেন বিভিন্ন এনজিও ও সরকারি কর্মকর্তাদের দিকে।শীত ও ঠাণ্ডার কারনে তারা পাড়ছে না কাজে যেতে। আয় রোজগার করতে না পাড়ায় পরিবারগুলো সন্তান সন্ততি নিয়ে পড়েছে মহাবিপদে। এমন বৈরি আবহাওয়া বাড়তে থাকলে সমস্যা বাড়বে নিম্ন আয়ের মানুষের।খড়কুটো আগুন জ্বালিয়ে শৈতপ্রবাহের ঠাণ্ডা নিবারন করছেন কেউ কেউ। ঠাণ্ডায় শর্দি ও কাশি জনিত রোগে শিশু ও বৃদ্ধের মেডিকেলে ভর্তির সংখ্যা বেশী। স্বরজমিনে গিয়ে দেখাযায় নীলফামারী সদর পলাশবাড়ী ইউনিয়নের গজেন্দ্র নাথ রায় ও ডোমার উপজেলার হরিনচড়া ইউনিয়নের দিনমুজুর নির্মল চন্দ্র রায় আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন।কথা হলে তারা বলেন হামাড়া গরীব মানুষ,অন্যের বাড়িত কামলা দিয়া বউ ছাওয়াক বাছাই।এখন যে ঠাণ্ডা চলছে,মোটা কাপড়ো নাই,এদিকে ঠাণ্ডার কারনে কাজেও যাবার পাড়িছি না,পরিবারে
ছওয়াল পওয়াল নিয়া খামোকি দিশায় পাইছিনা। ঠাণ্ডা আরো বেশীদিন যদি থাকে হামার মরন।এদিকে জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপেলেক্স গুলতে বেড়েছে রুগীর সংখ্যা।

নীলফামারীতে শনিবার সকালের তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.০০ ডিগ্রী সেলসিয়াস। আবহাওয়া অফিসের তথ্যমতে এমন আবহাওয়া আরো ২ থেকে ৩ দিন বাড়তে পারে, ৯৪% আদ্রতার কারনে মধ্যরাত হতে দিনের দুপর পর্যন্ত ঘন কুয়াশা পড়তে পারে বলে নিশ্চিত করেন সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত অফিসার মোঃ লোকমান হাকিম ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com