বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম পাঁচলাইশে ব্যবসায়িক পরিবারের প্রতি বারবার হামলা। পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান

নীলফামারী-১ আসনে হ্যাট্রিক জয়ে আফতাব উদ্দিন সরকার

নীলফামারী-১ আসনে হ্যাট্রিক জয়ে আফতাব উদ্দিন সরকার

সত্যেন্দ্রনাথ রায়,ডোমার (নীলফামারী)

প্রতিনিধিঃদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১(ডোমার -ডিমলা) আসনে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য(এমপি) হিসেবে নির্বাচিত হলেন বীর- মুক্তিযোদ্ধা আফতাবউদ্দিন সরকার।

রবিবার(৭ ই জানুয়ারি)রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা পঙ্কজ ঘোষ ঘোষিত ফলাফলে জানা যায়।

দুই উপজেলা নিয়ে গঠিত আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ২৯ হাজার ৯৪ জন।তার মধ্যে তৃতীয় লিংঙ্গের ২ জন।এতে দেখা গেছে ১ লক্ষ ১৯ হাজার ৯০২ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আফতাবউদ্দিন সরকার।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি লাঙ্গল প্রতিকের প্রার্থী সেনাবাহিনীর(অবঃ)লেঃকর্ণেল মোঃ তছলিম উদ্দিন পান ২৪ হাজার ৬৬১ ভোট।

২০১৪ ও২০১৮ সালের নির্বাচনেও নৌকা প্রতিক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন বীর-মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।যা (ডোমার-ডিমলা)নীলফামারী-১আসনের জন্য এক ইতিহাস।

সংসদীয় আসনে ডোমার উপজেলায় ৭০ ও ডিমলায় ৮৪ টি মোট১৫৪ টি ভোট কেন্দ্রের মাধ্যমে ভোট প্রদান করেন ১ লক্ষ ১১ হাজার একশত ১৯ জন ভোটার।তার মধ্যে বাতিল হয় ৩ হাজার চারশত ২০ ভোট ও বৈধ হয় ১ লক্ষ ৬৭ হাজার ৬ শত ৯৯ ভোট।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com