বুধবার, ২৪ Jun ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

খাল পরিস্কার রাখতে এসটিএস চালু করল চসিক চট্টগ্রাম

খাল পরিস্কার রাখতে এসটিএস চালু করল চসিক
চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন ঃ- মিডিয়া

খালে আবর্জনা আর পলিথিন ফেলা ঠেকাতে দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে নির্মিত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

রোববার প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এ এসটিএস উদ্বোধন করতে গিয়ে মেয়র বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় চট্টগ্রাম অনেকদূর এগিয়ে গেলেও নালা-খালগুলোকে পলিথিনসহ অপচনশীল জিনিস থেকে রক্ষা এখনো বড় চ্যালেঞ্জ। নালায় ফেলা পলিথিন নগরীতে জলাবদ্ধতা বাড়াচ্ছে, খালের প্রবাহমানতা নষ্ট করছে, মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে চট্টগ্রামের প্রাণ কর্ণফুলী নদীকে। এ পরিস্থিতি মোকাবিলায় এখানে এসটিএস করে দিয়েছি। এরপরও যারা খালে ময়লা ফেলবে তাদের বিরুদ্ধে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এরপর মেয়র ৩ কোটি ১৫ লক্ষ টাকা ব্যয়ে তক্তারপুল আরসিসি গার্ডার ব্রীজ এবং ২ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডস্থ হাফেজিয়া রোড, বউ বাজার ডিসি রোড, আহমদুর রহমান রোড এবং কাজেম আলী রোডের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন চসিক কাউন্সিলর মো. নুরুল আলম, শাহীন আক্তার রোজী, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরহাদুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com