বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পতেঙ্গা ৪১ নং ওয়ার্ড নাজির পাড়ায় বিএনপি অফিস উদ্বোধন,, চট্টগ্রাম পাঁচলাইশে ব্যবসায়িক পরিবারের প্রতি বারবার হামলা। পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

নীলফামারীতে বিপন্ন প্রায় এক বিরল প্রজাতির শকুন উদ্ধার

নীলফামারীতে বিপন্ন প্রায় এক বিরল প্রজাতির শকুন উদ্ধার

সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী, প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলায় বিপন্ন প্রায় এক বিরল প্রজাতির শকুন উদ্ধার করেছে ডোমার বনবিভাগ।

বৃহষ্পতিবার(২৮ ডিসেম্বর) সকালে উপজেলার সোনারায় ইউনিয়নের ভেলসিপাড়া জামে মসজিদ এলাকায় শকুনটিকে দেখতে পায় স্থানীয় জনতা।পরে প্রশাসনকে খবর দিলে খবর পেয়ে ইউএনও নাজমুল আলম বিপিএএ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মোজাম্মেল হক,ডোমার রেঞ্জ বন কর্মকর্তা আব্দুল হাই ঘটনাস্থলে উপস্থিত হয়ে শকুনটিকে উদ্ধার করে বনবিভাগে নিয়ে আসেন।উদ্ধারকালে দুর্বল শকুনটিকে পায়ে কিছুটা আঘাতের চিহ্ন দেখা গেছে।
ডোমার রেঞ্জ বন কর্মকর্তা আব্দুল হাই বলেন,শকুনটি বর্তমানে আমাদের তত্ববধানে রয়েছে।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মোজাম্মেল হক জানান,বৃহষ্পতিবার সকালে বিপন্ন প্রায় এক প্রজাতির শকুন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকালে শকুনটি দুর্বল ছিল। তাৎক্ষনিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ডোমার ইউএনও নাজমুল আলম বিপিএএ জানান, পাখিটিকে সুস্থ করার চেষ্টা চলছে। সুস্থ হলে পরবর্তীতে বন্যপ্রাণি দপ্তরের সাথে আলোচনা করে শকুনটি অবমুক্ত করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com