রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

বন্দর থানার অভিযানে অভ্যাসগত চোরাই মালামাল ক্রয় বিক্রয় চক্রের ৪ সক্রিয় সদস্য মালামালসহ গ্রেপ্তার।

বন্দর থানার অভিযানে অভ্যাসগত চোরাই মালামাল ক্রয় বিক্রয় চক্রের ৪ সক্রিয় সদস্য মালামালসহ গ্রেপ্তার।

সিএমপি মিডিয়া ঃ- চট্টগ্রাম

বন্দর থানার অভিযানে অভ্যাসগত চোরাই মালামাল ক্রয় বিক্রয় চক্রের ৪ সক্রিয় সদস্যকে মালামালসহ গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার শাকিলা সোলতানা’র সার্বিক নির্দেশনায়, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (বন্দর) শেখ শরিফুজ্জামান ও সহকারী পুলিশ ( বন্দর জোন) মাহমুদুল হাসানের তত্ত্বাবধানে, বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ মনজুর কাদের মজুমদার এর নেতৃত্বে এসআই মোঃ ফয়সাল সরোয়ার ও সংগীয় অফিসার ও ফোর্স সহ পরিচালনায় বিশেষ অভিযানে বন্দর থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহর, কমিশনার গলি, ওয়াশিল চৌধুরীপাড়া, মান্নান চৌধুরীর বিল্ডিং, ২য় তলা, রুম নং-০২ এর অভ্যন্তরে থেকে অভ্যাসগত চোরাই মালামাল ক্রয় বিক্রয়কারী চক্রের ৪ জন সক্রিয় সদস্যকে মালামালসহ আটক করেছে৷

১। মোঃ হাবিবুর রহমান প্রকাশ হাবিব (২৬)
২। মোঃ সাইফুল হাওলাদার (২৪)
৩। মোঃ সাকিব হাওলাদার (২৫)
৪। ইমন ধর (৩০)

আটককৃতদের হেফাজত হতে ১৭/১২/২০২৩ তারিখে বন্দর থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহর, কমিশনার গলি, ওয়াশিল চৌধুরীপাড়া, মান্নান চৌধুরীর বিল্ডিং, ২য় তলা, রুম নং-২ এর অভ্যন্তরে হতে তল্লাশীকালে ১নং অভিযুক্ত মোঃ হাবিবুর রহমান প্রকাশ হাবিব (২৬) এর দখলে থাকা ১টি ব্যাগের ভিতরে রক্ষিত লাল রংয়ের কাপড়ের ছোট থলির মধ্যে

২টি স্বর্ণের চুড়ি, ওজন ১ ভরি ১৩ আনা ২ রতি ৮ পয়েন্ট,২ জোড়া স্বর্ণের কানের দুল, ওজন ৪ আনা ৪ রতি ৭ পয়েন্ট, ৫টি স্বর্ণের বেবি আংটি, ওজন ৪ আনা ৩ রতি ৭ পয়েন্ট,

১ জোড়া কান টানা স্বর্ণের চেইন, ওজন ৪ আনা ১ রতি ৮ পয়েন্ট মোট ওজন-২ ভরি ১১ আনা ১ রতি ১ পয়েন্ট, মূল্য অনুমান-১,৯০,০০০/-টাকা(যাহা নিকটবর্তী অভিমূন্য গোল্ড ফ্যাশন নামীয় স্বর্ণের দোকানদার কর্তৃক যাচাইকৃত  ওজন পরিমাপকৃত) বিভিন্ন নোটের নগদ ৩৯,২০০/-টাকা , চোরাই মালামালসহ উদ্ধারপূর্বক তাদেরকে আটক করেন।

এই সময় তারা চোরাই মালামাল ক্রয় বিক্রয়ের কথা স্বীকার করে এবং তাদের প্রদত্ত তথ্য মোতাবেক ১-৩নং অভিযুক্তকে সাথে নিয়া অভিযান পরিচালনা করে ৪নং অভিযুক্ত ইমন ধর’কে গ্রেফতার করা হয়

এবং তার দেখানো মতে তার দোকান হতে ১৭.১১ ক্যারেটের ৪ ভরি ৩ আনা ৫ রতি (৪৯.৩৬ গ্রাম) গলানো স্বর্ণের টুকরা, যার মূল্য অনুমান ২,৮০,০০০/- (দুই লক্ষ আশি হাজার) টাকা উদ্ধার করা হয় ৷

অভিযুক্তরা অভ্যাসগত ভাবে চোরাই মালামাল ক্রয় বিক্রয় চক্রের সক্রিয় সদস্য ৷ এ ব্যাপারে বন্দর থানায় নিয়মিত মামলার রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ৷

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com