বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সীমান্ত এক্সপ্রেস ট্রেন

বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সীমান্ত এক্সপ্রেস ট্রেন

সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি

নীলফামারীর ডোমার হতে চিলাহাটি রেললাইনের ফিসপ্লেট ক্লিপ খুলে বড় দুর্ঘটনা ও নাশকতার হাত থেকে রক্ষা পেয়েছে চিলাহাটি হতে যাত্রীসহ খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি।ট্রেনে ৩০০ হতে প্রায় ৪০০
জন যাত্রী ছিল।

বুধবার(১৩ ডিসেম্বর)রাত দশটার দিকে বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা প্রধান পাড়ার দোলা এলাকায় এ ঘটনা ঘটে।
যে কারনে ঐ রেল রুটে দেরঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
এলাকাবাসী জানায় বুধবার রাতে আমরা রেললাইনের লোহা লস্কর খোলার শব্দ শুনতে পাই।
পরে এগিয়ে গিয়ে দলবদ্ধ কিছু লোককে রেল লাইনের ফিসপ্লেট ক্লিপ খুলতে দেখাগেলে জোটবদ্ধ হয়ে এলাকাবাসী ধাওয়া করে। এ
সময় দুবৃত্তরা পালিয়ে যায়।

বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম (রিমুন)কথা হলে বলেন এলাকাবাসীর ধাওয়ায়
দুবৃত্তরা পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া একটি বস্তা হতে ৭২ পিছ ফিসপ্লেট ক্লিপ উদ্ধার করা হয়। পরবর্তীতে রেলের লোকজন এসে রেল লাইন মেরামত করা হলে দের ঘন্টাপর
খুলনাগামী ট্রেনটি এখান থেকে ছেড়ে যায়।

জোরাবাড়ী ইউপি চেয়ারম্যান সাখাওয়াৎ
হোসেন বাবু বলেন আমার সীমানা এলাকায় ঘটনাটি ঘটে।সেখানে গিয়ে বিভিন্ন স্থানে রেলের ফিসপ্লেট ক্লিপ খোলা দেখতে পাই।এলাকাবাসীর বিচক্ষণতায় বড় দুর্ঘটনার হাত
থেকে ট্রেন ও যাত্রীরা রক্ষা পেয়েছে।

ডোমার উপজেলা নির্বাহী অফিসার নাজমুল
আলম বিপিএএ বলেন আমি সেখানে গিয়ে
৭২ পিছ রেলের পিসপ্লেট ক্লিপ খোলা দেখতে
পাই।রেলের একটি বড় অংশ ডোমারের উপর দিয়ে গেছে। বিষয়টি সরকার কে অবহিত করব নিরাপত্তা জোরদার করার জন্য।তাছারা রেল কতৃপক্ষের সাথে কথা বলা হয়েছে তারা যে ধরনের সহযোগীতা চাইবে সেইভাবে সহযোগীতা করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com