রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

৩৮নং ওয়ার্ডে হাজি জিয়াউল হক সুমন কে গন সম্বর্ধনা দিয়ে সমর্থন জানালেন।

৩৮ নং ওয়ার্ডে হাজি জিয়াউল হক সুমন কে গন সম্বর্ধনা
দিয়ে সমর্থন জানালেন।

মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩৮ নং ওয়ার্ড তৃনমূল আওয়ামীলীগের উদ্যোগে কালা মাঝির পাড়া,ধুমপাড়া,ওমর শাহ পাড়া, আলী মাঝির পাড়া বন্দর থানার উদ্যোগে আলোচনা সভা ৯ নভেম্বর অনুষ্ঠিত হয়। ওয়ার্ড যুবলীগ এর আইন বিষয়ক সম্পাদক মোঃ সাহাবুদ্দিন এর উদ্যোগে
ও বীর মুক্তিযোদ্ধা হাজি মোঃ ইউনুস এর সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, হাজী জিয়াউল হক সুমন,বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগ এর সহ সভাপতি হাজী আবু নাছের,৩৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সাবেক সাধারন সম্পাদক এনামুল হক মনিরী,৩৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক হাজী মোঃ হাসান, যুবলীগ নেতা মোঃ আজিম, বীর মুক্তিযোদ্ধা হাজী ইউনুস, ওয়ার্ড আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক সামসু, ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহমিনা, বন্দর থানা সম্পাদক সাইদ বসর, মুক্তিযোদ্ধার সন্তান ৩৮ ওয়ার্ডের প্রচার সম্পাদক মোঃ শাহাবুদ্দিন, যুবলীগ নেতা মোঃ ফারুক,মোঃ হাসান,এস এম ফারুক, মোঃ জাহিদ, মোঃ নূরউদ্দিন, ছাত্রলীগ নেতা মোঃ জয়নাল, আবুল হোসেন সুমন, মোঃ জামশেদ, মোঃ দিদার, হালিশহর যুবজাগরনের সাধারণ সম্পাদক এইচ এম রাসেল মোঃ হামিদ হোসেন, শ্রমিক লীগের সভাপতি মোঃ আবু সাইদ, নুরুল কবির রাসেদ, সালাউদ্দিন সাদ্দাম, সহ আওয়ামী লীগ, ছাত্র লীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মি সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময়ে স্বতন্ত্র প্রার্থী হাজি জিয়াউল হক সুমন, বলেন,
আমি চট্টগ্রাম সিটি করপোরেশন এর নির্বাচনে বার বার নির্বাচিত হয়ে শুধু ৩৯ নং ওয়ার্ডের উন্নয়ন করেছি, এখন আপনারা যদি আপনাদের সন্তান হিসাবে একবার সুযোগ দেন তাহলে আমি চট্টগ্রাম ১১ আসনের জন্য সার্বিক উন্নয়ন করার চেষ্টা করবো। আপনাদের মনোনয়নই পারে আমাকে আগামী দিনের সংসদে এলাকার উন্নয়নের কথা গুলো তুলে ধরতে।
উপস্থিত নেতৃবৃন্দরা বলেন,
আমরা গত তিন বার নেতা নির্বাচিত করেছি কিন্তু নেতা আমাদের জন্য কিছুই করতে পারেনি। এই এলাকায় একটি হাসপাতালের দাবি ছিল আমাদের প্রাণের দাবি, কিন্তু আজ পর্যন্ত সে বিষয়ে কোন প্রস্তাবনারও মুখ আমরা দেখতে পাইনি। জিয়াউল হক সুমন ভাই নির্বাচিত হলে তিনি এলাকার উন্নয়নের কথা ভাববেন, তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিজয়ী করার জন্য সবাই তাকে ভোট দিবো।এসময়ে উপস্থিত নেতৃবৃন্দের করতালিতে এবং মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠে। এসময়ে নেতৃবৃন্দরা ফুল দেখা বরন করে নেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com