মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পতেঙ্গা ৪১ নং ওয়ার্ড নাজির পাড়ায় বিএনপি অফিস উদ্বোধন,, চট্টগ্রাম পাঁচলাইশে ব্যবসায়িক পরিবারের প্রতি বারবার হামলা। পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

দেশের বাজারে এলো চীনের চ্যাংগান গাড়ি

দেশের বাজারে এলো চীনের চ্যাংগান গাড়ি

মোঃ এরশাদ আলী ঃ- চট্টগ্রাম 

চ্যাংগান বাংলাদেশের সাথে অংশীদারিত্বে চ্যাংগান অটোমোবাইল সিরিজের অত্যাধুনিক ও জনপ্রিয় গাড়ির লাইনআপ নিয়ে এসেছে ডিএইচএস অটোস লিমিটেড। চ্যাংগান বাংলাদেশ-এর এই উদ্বোধন করেন ডিএইচএস অটোস লিমিটেড-এর ডিভিশনাল ডিরেক্টর ইমরান জামান খান।

চ্যাংগান-এর সর্বশেষ মডেলগুলোর মধ্যে এলসভিন ও হান্টার নিয়ে বাংলাদেশ প্রথম যাত্রা। উন্নত প্রযুক্তিসম্পন্ন ও নির্ভরযোগ্য করে তোলার জন্য নতুন করে ডিজাইন করা হয়েছে এই দুটি গাড়ি । এলসভিন-এ রয়েছে ১.৫ লিটার ইঞ্জিন, ডিসিটি ট্রান্সমিশন, অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল এবং এবিএস ও ইবিডি প্রযুক্তি। অন্যদিকে হান্টার একটি ২.০ লিটার টার্বো-ডিজেল ইঞ্জিন, ফোর হুইল ড্রাইভ এবং ইএসপি ও এবিএস-সহ অন্যান্য অত্যাধুনিক ব্রেকিং সিস্টেমের সাথে সজ্জিত। এছাড়াও, হান্টারে রয়েছে প্রশস্ত কেবিন ও ১ টন ক্ষমতার কার্গো-স্পেস। এছাড়াও, প্রতিটি হান্টার ও এলসভিন-এর সাথে রয়েছে ৫ বছরের ওয়ারেন্টি ও বিনামূল্যে পরিষেবা। চ্যাংগান এলসভিন এর দুটি ভেরিয়েন্ট; সানরুফ ছাড়া গাড়িটির মূল্য ২৫ লাখ টাকা এবং সানরুফসহ গাড়িটির মূল্য ধরা হয়েছে ২৬ লাখ টাকা। এছাড়া, চ্যাংগান হান্টারটির দাম ৬০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

ডিএইচএস অটোস লিমিটেড-এর চিফ বিজনেস অফিসার আরমান রশিদ বলেন, “অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এই যানবাহনগুলোকে সাশ্রয়ী মূল্যে ও বিনামূল্যে পরিষেবার আওতায় নিয়ে আসাই আমাদের লক্ষ্য। গ্রাহকেরা যাতে করে একটি ঝামেলামুক্ত ভ্রমণ অভিজ্ঞতা উপভোগ করতে পারে সেজন্য আমাদের অভিজ্ঞ দল কাজ করে যাচ্ছে।”
ডিএইচএস অটোস লিমিটেড-এর ডিভিশনাল ডিরেক্টর ইমরান জামান খান বলেন, “চ্যাংগান বাংলাদেশ এর শুভযাত্রা ও সেরামানের এইসকল গাড়ির লাইনআপের উদ্বোধনী পর্বে উপস্থিত হতে পেরে আমি সত্যিই আনন্দিত। স্থায়ী নিরাপত্তা’র প্রতি চ্যাংগান-এর প্রতিশ্রুতি সকলের সামনে আজ স্পষ্ট এবং বাংলাদেশে এই প্রতিফলন ঘটবে বলে আমি আশাবাদী।”

১৫৭ বছর ধরে অটোমোবাইল শিল্পে অভূতপূর্ব অবদান রেখে চীনের শীর্ষ চারটি অটোমোবাইল প্রতিষ্ঠানের মধ্যে চ্যাংগান তাদের ব্যবসায়িক কার্যক্রম বজায় রেখেছে। বিশ্বব্যাপী ৬০টিরও অধিক দেশে এক লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি দক্ষ কর্মী দ্বারা চ্যাংগান তাদের সেবা পৌছে দিচ্ছে। ‘স্থায়ী নিরাপত্তা’ দর্শনে বিশ্বাসী চ্যাংগান বর্তমানে তাদের সর্বোৎকৃষ্ট গাড়িগুলো নিয়ে বাংলাদেশে তাদের যাত্রা শুরু।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com