সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

জলাবদ্ধতা নিরসনে নালা থেকে মাটি তুলছে চসিক

জলাবদ্ধতা নিরসনে নালা থেকে মাটি তুলছে চসিক

ডেক্স নিউজ ঃ- চট্টগ্রাম সিটি করপোরেশন

বর্ষাকালীন জলাবদ্ধতা নিরসনে শুষ্ক মৌসুমে নিজস্ব লোকবলের মাধ্যমে নালা-খাল পরিষ্কার ও মাটি উত্তোলন শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

বৃহস্পতিবার সকালে কার্যক্রমের প্রথম দিনে পূর্ব ষোলশহর ওয়ার্ড কার্যালয় থেকে থানা সংলগ্ন নালা ও হোটেল জামানের সামনে থেকে ওমর আলী মাতব্বর রোডের মুখ পযর্ন্ত বর্ষাকালীন জলাবদ্ধতা নিরসনে শুষ্ক মৌসুমে নিজস্ব লোকবলের মাধ্যমে নালার পরিষ্কার ও মাটি উত্তোলনের কাজ পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

এসময় মেয়র বলেন, বর্ষার আগেই নালা থেকে মাটি উত্তোলন সম্পন্ন করলে নালার অভ্যন্তরীণ পানি চলাচল সক্ষমতা বাড়বে যা একদিকে বর্ষাকালে নগরীতে জলাবদ্ধতা কমাবে অপরদিকে পানি জমাটবদ্ধ না থাকলে মশাও জন্মাবেনা। তাই গ্রীস্মের মধ্যেই মাটি উত্তোলনের কাজ সম্পন্ন করতে হবে। মেয়র পানি চলাচলের পথ বন্ধ করে নির্মাণ হওয়া স্থাপনা ভেঙে দেয়ার পাশাপাশি পানি চলাচলে বাধা দেয় এমন কোন কাজ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার লতিফুল হক কাজমী, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলমসহ পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com