রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

হাবিপ্রবি এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাবিপ্রবি এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি,নীলফামারী

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) গৌর চন্দ্র রায় (১৯) নামে এক মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেল ৫ টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাবলিপুরের কামিনী রায় ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গৌর চন্দ্র রায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল অনুষদের ২৩ ব্যাচের(২০২২-২৩) ‘এ’ সেকশনের শিক্ষার্থী। সে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের গুপ্তপাড়া এলাকার ভুবন চন্দ্র রায়ের ছেলে।

মৃতের রুমমেট ও পুলিশ সুত্রে জানা গেছে বৃহস্পতিবার বিকেলে গৌর চন্দ্রের কয়েক বন্ধু
মিলে বিশ্ববিদ্যালয়ের অদূরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে। তার রুমমেট তাকে সেখানে যেতে বললে মাথাব্যথা করছে জানিয়ে রুমেই অবস্থান করেন গৌর। বিকেল আনুমানিক ৪টার দিকে তার রুমমেট রুমে এসে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। তারপর আশেপাশের রুমের ছেলেদের ডাকেন। তখন তারা জোরে-জোরে দরজা ধাক্কালেও ভেতর থেকে সাড়াশব্দ না পেয়ে রুমের ভেন্টিলেটর ভেঙ্গে ভেতরে তাকে (গৌরকে) সিলিং ফ্যানের সাথে গলায় মাফলাট পেচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়।

মৃতের সহপাঠী ও পরিবার সুত্রে জানাযায় তার
মিতা একজন এ্যাবনরমাল ব্যক্তি ও মা ডোমার ভীত্তি বীজ আলু কৃষিফার্মে ডে লেবার শ্রমিকের কাজ করে পড়াশোনার খরচ চালাত এ কারনে সে মানসিক বিষাদে বিপর্যস্ত ও অস্থিরতায় ভুগছিল। সেই থেকে বা অন্য কোন কারনে এমন পদক্ষেপ নিয়ে থাকতে পারে বলে মনে করছেন অনেকে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বিষয়টি জানার পরই আমাদের তরফ থেকে পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়। পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে নিহত শিক্ষার্থীকে এম্বুলেন্সে করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও বলেন, ইতিমধ্যেই বিষয়টি মৃতের পরিবারকে অবহিত করা হয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফরিদ হোসেন বলেন প্রাথমিক তদন্ত শেষে আত্মহত্যা বলে মনে করছি। মরদেহ ময়না তদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ বলেন,আমরা পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছি। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com